মহারাষ্ট্রে জোট বেঁধেই লড়ছেন রাহুল – শরদ- উদ্ধব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মহাযুতি জোটকে হারাতে ঐক্যবদ্ধ হয়ে লড়তে চলেছে শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। আসন্ন নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছে বিরোধী মহা বিকাশ আঘাদি (MVA) জোট। তবে এখন পর্যন্ত কে কত আসনে লড়বে তা নিয়ে কোন দলই কিছু মন্তব্য করেনি।

 সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০৫ থেকে ১১০টি আসনে, উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) ৯০ থেকে ৯৫টি আসনে এবং শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ৭৫ থেকে ৮০টি আসনে প্রার্থী দিতে চলেছে। ২৮৮ আসন নিয়ে তৈরি মহারাষ্ট্রের বিধানসভা। ২০ নভেম্বর এক দফাতে হবে নির্বাচন। ২৩ নভেম্বর বিধানসভা নির্বাচনের ফলাফল। তাই নির্বাচন আগে মহাযুতি জোটকে হারাতে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধি শিবির।

উল্লেখ্য, ২০১৯ সালে ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫ টি, শিবসেনা ৫৬ টি, এনসিপি ৫৪ টি এবং কংগ্রেস ৪৪ টি আসনে জয়ী হয়েছিল। তবে নির্বাচনের পর শিবসেনা এনডিএ থেকে আলাদা হয়ে এনসিপি-কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করে। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায়  বিজেপির ১০৩  জন বিধায়ক রয়েছে। শিবসেনার ( একনাথ শিন্ডে) ৪০  জন বিধায়ক এবং এনসিপি (অজিত পাওয়ার )-এর ৪৩ জন বিধায়ক রয়েছে। তাই চলতি বছর মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচনে কার জয় হয় সেটাই এখন মূল দেখার বিষয়।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের