মুম্বই-নাসিক হাইওয়েতে কন্টেনার ও জিপ গাড়ির সংঘর্ষে নিহত ৬, আহত ৮

মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই-নাসিক হাইওয়েতে কন্টেনার ও জিপ গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। দুর্ঘটনায় (Accident) আহত হয়েছেন আরও ৮ জন। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

পাদঘা পুলিশের তরফে জানানো হয়েছে, যাত্রীবাহী গাড়িটি পাদঘার দিকে যাচ্ছিল, সেই সময় নাসিকের দিক থেকে অন্য একটি গাড়ি আসছিল। এক্সপ্রেসওয়ের ফরচুনেট ইন-এর কাছে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আরও ৮ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ফলে নিহতদের নাম যথাক্রমে চিন্ময়ী বিকাশ শিন্ডে (১৫), রিয়া কিশোর পরদেশী, চৈতালি সুশান্ত পিম্পল (২৭), সন্তোষ অনন্ত যাদব (৫০), বসন্ত ধর্ম যাদব (৫০) এবং প্রজ্বল শঙ্কর ফিরখে। অন্যদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়