শেয়ার কেনার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেয়ার কেনাবেচায় লগ্নির প্রলোভন দেখিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে।  ৪৮ বছরের এক ব্যক্তি শেয়ার কেনাবেচায় লগ্নির প্রলোভন দেখিয়ে সাইবার প্রতারকদের হাতে ১.৩৬ কোটি টাকা খুইয়েছেন। এই ঘটনার পরেই ওই ব্যক্তি পুলিশের কাছে দায়ের করে অভিযোগ।

ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে  ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধানে দায়ের হয়েছে মামলা।  এছাড়া সাইবার থানায় অ্যাঞ্জেল ওয়ান নামে দুই ব্যক্তি এবং একটি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন সিনিয়র ইন্সপেক্টর গজানন কদম।

পুলিশ জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে ১৩ মার্চের মধ্যে এই প্রতারণার ঘটনা ঘটে। অভিযুক্ত জুই নগরের বাসিন্দা। প্রথমে  অভিযোগকারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় সাইবার প্রতারকদের। এরপরেই শুরু হয় শেয়ার কেনাবেচার সংক্রান্ত নানান তথ্য। বিনিয়োগের উপর মোটা অঙ্কের রিটার্নের আশ্বাস দেয় সাইবার প্রতারকরা। অভিযোগকারীকে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১.৩৬ কোটি টাকা ট্রান্সফার করতে বলা হয়েছিল। তবে কোনও টাকা না পেয়ে অভিযোগকারী বুঝতে পারেন তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। তবে কারা এই সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত তা জানতে নবি মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ