মহারাষ্ট্রে ফের করোনার তাণ্ডব, একদিনে সংক্রমণ বাড়ল ৮০ শতাংশের বেশি

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৮১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্রে (Maharashtra) ফের বেনজির তাণ্ডব চালাতে শুরু করেছে করোনাভাইরাস (Coronavirus)। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন (New Positive Case) এক হাজার ৮৮১ জন। সোমবার নতুন করে সংক্রমিত হয়েছিলেন এক হাজার ৩৬ জন। অর্থা‍ৎ একদিনে সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশের বেশি। শুধু তাই নয়,  পুণের (Pune) বাসিন্দা ৩১ বছর বয়সী এক তরুণীর শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron Variant) বিএ. ৫ (BA.5 Sub Variant) উপপ্রজাতি শনাক্ত হয়েছে। পাশাপাশি অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও এক লাফে আট হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তবে সামান্য হলেও স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর (Covid Deaths) পরিসংখ্যান। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি।

গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে (Maharashtra) নতুন করে দাপট দেখাতে শুরু করেছে প্রাণঘাতী ভাইরাস (Coronavirus)। দৈনিক আক্রান্তের সংখ্যা লাগাতার হাজারের গণ্ডি ছাড়িয়ে চলেছে। ফলে উদ্বেগ অনেকটাই বাড়ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরকে করোনা মোকাবিলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থ ঢেউ যে কোনও মুহুর্তে আছড়ে পড়তে পারে সেই আশঙ্কায় ইতিমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসনকে হাসপাতালগুলিকে করোনা আক্রান্তদের চিকি‍ৎসার জন্য প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৮১ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৭৮ লক্ষ ৯৬ হাজার ১১৪ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা এক লক্ষ ৪৭ হাজার ৮৬৬ জনেই থমকে রয়েছে। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৭৮ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৪৩২ জন।’

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩