‘কভি শুনা, রুপিয়া দে কে মিনিস্ট্রি নেহি দিয়া’, নীতীশ আর চন্দ্রবাবুকে নিশানা মমতার

মমতার নিশানায় চলে এলেন নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। একুশের মঞ্চ থেকেই মমতা তাঁদের নিশানা বানিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি একুশের মঞ্চ(Ekushe July) থেকে বিজেপিকে(BJP) নিশানা বানাবেন সেটা সবাই জানতো। তাই কৌতুহলও ছিল তিনি বিজেপিকে কোন কোন ইস্যুতে আক্রমণ শানেন তা দেখার ও শোনার। দেখা গেল বিজেপির পাশাপাশি তিনি কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ সরকারের(NDA Government) অপর দুই প্রধান শরিক তেলেগু দশম(Telegu Desham) আর সংযুক্ত জনতা দলকেও(JDU) নিশানা বানিয়ে নিলেন। ২৪’র বুকে একুশের মঞ্চে এটাই ছিল সব থেকে বড় চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নিশানায় চলে এলেন নীতীশ কুমার(Nitish Kumar) আর চন্দ্রবাবু নাইডু(Chandrababu Naidu)। একুশের মঞ্চ থেকেই মমতা তাঁদের নিশানা বানিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন। বলেছেন, ‘এই যে বিজেপি। এবারে তো মেজরিটি পায়নি। কিসি কো কিসি কো খরিদ করকে, কেলেঙ্কারি করকে… কভি শুনা, রুপিয়া দে কে মিনিস্ট্রি নেহি দিয়া?’

এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপির শ্লোগান ছিল, ‘আবকে বার ৪০০ পার’। কিন্তু দেশের জনতা জনার্ধন তাঁদের থামিয়ে দিয়েছে ৪০০’র যোজন যোজন আগে মাত্র ২৪০জন সাংসদ দিয়ে। আর তাই কেন্দ্রে এখন আর বিজেপির একক সরকার গড়ে ওঠেনি। চলছে এনডিএ সরকার। আর সেই সরকারের প্রাণ ভোমরা হল দুই আঞ্চলিক দল। অন্ধ্রপ্রদেশের তেহেগু দেশম যার মাথা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের সংযুক্ত জনতা দল যার মাথা হলেন নীতীশ কুমার। এবার কেন্দ্রে সরকার গড়ার আগে থেকেই দিল্লিতে মাটি কামড়ে পড়ে ছিলেন চন্দ্রবাবু। কানাঘুষো শোনা যাচ্ছিল, নানা আকাশকুসুম দাবি সামনে রেখেছিলেন চন্দ্রবাবু। তীব্র দরকষাকষি চলেছে। স্পিকারের পদ-সহ একাধিক মহার্ঘ্য মন্ত্রকের দিকে নজর রেখেছিল তারা। কিন্তু শেষ অবধি চন্দ্রবাবুর কপাল খোলেনি। একজন মন্ত্রী ও একজন উপমন্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। এমনকি যে পূর্ণমন্ত্রক পেলেন, সেই সেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রক খুব উঁচুদরের বলে পরিচিত নয়। হয়েছেন তেলুগু দেশমের রামমোহন নাইডু। নীতীশ কুমারের কপালেও একই ব্যাপার। লালন সিংহ পঞ্চায়েতি রাজ মন্ত্রক পেয়েছেন। এটাকেও খুব বড়মাপের লাভ বলা যায় না।

এবার তাই দুই দলকেই তোপ দাগার মক্ষোম সুযোগ পেয়ে গিয়েছেন মমতা। এদিনের মঞ্চ থেকে তাই বলেছেন, ‘আমরা কখনও বিজেপির সঙ্গে হাত মেলাব না। এজেন্সি দিয়ে আমাদের থামানো যাবে না। আমরা সব সময় মনে রাখি, যো ডরতে হ্যায়, উও মরতে হ্যায়! জীবনে কখনও শুনিনি, টাকা দিয়ে দল কিনে নেওয়া যায়, মন্ত্রিত্ব না দিয়ে কাটিয়ে দেওয়া যায়। আর এই সব লোকেরাও তেমন! আরে এত ভীতু! ইতনা কাফের হ্যায়, ইতনা গন্দা হ্যায়, ইতনা লোভী হ্যায়, কি রুপিয়া কা পাস কিম্মত চুকা দিয়া! আমরা এসব করব না। আমরা লড়াই করব। আমরা বিশ্বাস করি, রোশনি চাঁদ সে হোতা হ্যায়, সিতারো সে নেহি, মহব্বৎ তৃণমূল(TMC) সে হোতা হ্যায়, আউর কিসিসে নেহি!’

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর