দিল্লি সফরে মোদির সঙ্গে বৈঠকের সম্ভবনা নেই, জানিয়ে দিলেন মমতা

শনিবার নয়াদিল্লিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাটিকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলন রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী ও দেশের বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে কোনও বৈঠকে বসছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক হচ্ছে না। শুক্রবার রাতে দিল্লি যাব। পরের দিন শনিবার সম্মেলনে যোগ দিয়ে বিকালেই কলকাতায় ফিরে আসব। তার কারণ বেশ কিছু জরুরি কর্মসূচি রয়েছে।’

মোদির সঙ্গে বৈঠক না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সামনে পয়লা মে। তার পরে ২ কিংবা ৩ তারিখ ঈদুল ফিতর হতে পারে। অক্ষয় তৃতীয়াও রয়েছে। রেড রোডের নমাজে প্রতি বছর থাকি। এবারও থাকব। তাছাড়া পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি আরও একাধিক কর্মসূচি রয়েছে। যে কারণে দিল্লির সম্মেলনের পরেই তড়িঘড়ি কলকাতায় ফিরতে হবে। কলকাতায় ফেরার বিমানের টিকিটও কাটা হয়েছে। সম্মেলন থেকে যাতে আগে ফেরা যায় সেই চেষ্টা করব।’

এদিন ফের জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘যখন আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম কমেছে, তখনও ১৪ বার দাম বাড়ানো হয়েছে। তিন লক্ষ কোটি টাকার বেশি জ্বালানি থেকে কর আদায় করেছে কেন্দ্র। দাম কমানোর সময়ে কেন কমানো হল না? মানুষ বিপদে পড়লে তখন রাজ্যের কাঁধে দোষ চাপানো হয়।’ এদিন কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়ে পেট্রল-ডিজেলের দাম কমানোর পাশাপাশি রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানোরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের