রাহুলজি ফোন করেছিলেন, খুব শীঘ্রই INDIA’র বৈঠক হবে, আশ্বাস মমতার

INDIA জোটের বৈঠক বাতিল প্রসঙ্গে এদিন মমতা জানালেন খুব শীঘ্রই জোটের বৈঠক হবে ও সেখানে আসন রফা নিয়েও আলোচনা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন কার্যত ছিল ২৪’র ভোটযুদ্ধের(General Election 2024) সেমিফাইনাল। সেই যুদ্ধে জয় নিয়ে রীতিমত আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস(INC) শিবির। সেই নির্বাচনের আগে বিজেপি(BJP) বিরোধী জোট INDIA’র শরিক দল তৃণমূল কংগ্রেস(TMC), সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল এরা সবাই কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিল ৫ রাজ্য সহ লোকসভা নির্বাচনের জন্য আসন রফা সেরে ফেলতে। কিন্তু রখন সেই বার্তায় কান দেয়নি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি(Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়গের দল। কিন্তু ৫ রাজ্যের মধ্যে ৪ রাজ্যেই গোহারা হারতেই তড়িঘড়ি করে সেই INDIA জোটের বৈঠক ডাকেন খাড়্গে। শরিকদের জন্য ছিল নৈশ ভোজের আয়োজনও। এদিনই সেই বৈঠক হওয়ার কথা ছিল নয়া দিল্লিতে। কিন্তু অধিকাংশ বড় শরিকই তড়িঘড়ি করে ডাকা সেই বৈঠকে হাজির থাকতে পারবে না বলেই জানিয়ে দেয়। সেই কারণে এদিনের বৈঠক স্থগিত হয়ে যায়। সেই ঘটনা নিয়েই এদিন কলকাতা বিমানবন্দরে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন উত্তরবঙ্গে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার বিমান ধরতে আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকেরা তাঁকে এদিনের INDIA জোটের বৈঠক বাতিল প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করেন। তখনই মুখ্যমন্ত্রী জানান, ‘রাহুলজি কাল আমায় ফোন করে বৈঠকে যোগ দেওয়ার কথা বলেন। আমি জানাই, আমাকে তো কেউ ফোন করে বৈঠকের কথা বলেনি। কেউ যেতেও বলেনি। আমারও কর্মসূচী ছিল। আগে থেকে জানলে সেই রকম ভাবেই সব সাজাতাম। স্ট্যালিনের রাজ্যে ঘূর্ণিঝড় ধাক্কা মেরেছে। সেখানে নিজের রাজ্যকে ওই অবস্থায় ছেড়ে কী ভাবে আসবে। তাঁকে তো বিপর্যয়ের মোকাবিলা করতে হচ্ছে। সবারই কাজ থেকে। এগুলো অন্তত ১০-১২ দিন আগে জানালে সেই ভাবে সব সাজানো যায়। তবে আমরা খুব শীঘ্রই বৈঠকে বসবো। সেখানে আসনরফা নিয়েও কথা হবে।’

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম