Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধি ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব মমতার

শরদ পওয়ার (Sharad Pawar)  রাজি না হওয়ায় রাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে দু’জনের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ষীয়ান নেতা তথা এনসিপি সুপ্রিমো (NCP Supremo) শরদ পওয়ার (Sharad Pawar)  রাজি না হওয়ায় রাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে দু’জনের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দুইজন হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী (EX CM Jammu-Kashmir) ফারুখ আবদুল্লাm (Farookh Abdullah) ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল (Ex Governor, West Bengal) গোপালকৃষ্ণ গান্ধি (Gopal Krishna Gandhi)। দুজনের সঙ্গে কথা বলে শিগগিরই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। বিরোধী শিবিরের পরবর্তী বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিরোধী দলগুলির শীর্ষ নেতারা। বৈঠকের উদ্যোক্তা ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সূত্রের খবর, বৈঠকে রাষ্ট্রপতি পদে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। যদিও সক্রিয় রাজনীতিতেই তিনি থাকতে চান বলে জানিয়ে ওই প্রস্তাব ফেরান শরদ পওয়ার। তার পরেই বিকল্প প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধি ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেন মমতা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আজকের বৈঠকে শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয়েছে। উনি চাইলে আমরা সকলে ওঁকে সমর্থন করব। আর উনি রাজি না হলে ‘সর্বসম্মত ভাবে’ একজনকে প্রার্থী করা হবে। কিছুদিনের মধ্যেই ফের বৈঠকে বসা হবে। ওই বৈঠকেই প্রার্থী চূড়ান্ত করা হবে।’ মোদি জমানায় গণতন্ত্রের উপরে বুলডোজার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মোদি সরকারের হাত থেকে দেশের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করবেন এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে চাই আমরা।’ বৈঠকে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। ওই প্রস্তাব সাংবাদিকদের সামনে পড়ে শোনান সুধীন্দ্র কুলকার্নি। প্রস্তাবে বলা হয়েছে। ‘এমন একজনকে প্রার্থী করা হবে, যিনি মোদি সরকারের হাত তেকে দেশের সংবিধান রক্ষা করবেন। এবং সমাজকে বিভাজিত করার ষড়যন্ত্র রুখে দেবেন।’

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?