গ্রাহককে নিয়ে আসুন! নির্দেশ ব্যাঙ্ক কর্তাদের, টাকা তুলতে মৃত দিদির কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিদি নামে জমা রাখা টাকা তোলার জন্য ব্যাঙ্কে গিয়েছিলেন দাদা। কিন্তু ব্যাঙ্কের আধিকারিকরা জানিয়েছিলেন টাকা তুলতে হলে  ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’। এতেই মাথায় হাত পড়ে ওই ব্যক্তির।  দিদিকে কোথায় পাবেন কারণ তিনি যে এই পৃথিবীতেই নেই। কিন্তু টাকারও খুব দরকার। তখনই তার মাথায় আসে অদ্ভুত এক চিন্তা। যেমন ভাবা তেমন কাজ। সশরীরে বোনকে আনতে না পারলেও  টাকা তোলার জন্য প্রমাণ হিসেবে দিদির কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির হন ওই ব্যক্তি।   এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান উপস্থিত বাকি গ্রাহক থেকে শুরু করে ব্যাঙ্কের কর্তারা।   

ওড়িশার কেওনঝড় জেলায় ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু অদ্ভুত নয়, মনে গভীরভাবে নাড়া দেওয়ার মতো। জীবনের কঠিন বাস্তব কখনো কখনো মানুষকে এমন পথে ঠেলে দেয়, যা ভাবতেও গা শিউরে ওঠে। পুলিশ জানিয়েছে, সোমবার  এক আদিবাসী ব্যক্তি  জমা রাখা ২০ হাজার টাকা তোলার জন্য  দিদির মৃত কঙ্কাল ব্যাঙ্কে নিয়ে আসেন। কেওনঝর জেলার পাটনা ব্লকে অবস্থিত ওড়িশা গ্রামীণ ব্যাংকের মালিপোসি শাখায় ঘটেছে  চাঞ্চল্যকর ঘটনাটি  । ওই ব্যক্তিকে জিতু মুন্ডা (৫০) নামে শনাক্ত করা হয়েছে। তিনি তাঁর বড় দিদি কালরা মুন্ডার (৫৬) ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০,০০০ টাকা তুলতে চেয়েছিলেন। কালরা মুন্ডা দুই মাস আগে অসুস্থ হয়ে মারা যান। অন্য কোনও আইনসম্মত উত্তরাধিকারী না থাকায় মুন্ডা কিছুদিন আগে টাকা তোলার জন্য ব্যাঙ্কে গিয়েছিলেন। তবে, টাকা তোলার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যাঙ্ক কর্তারা তাকে  দিদির ডেথ সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেন।  কিন্তু তিনি প্রয়োজনীয় নথি দিতে না পেরে তার  দিদির সমাধিস্থল থেকে  কঙ্কালটাই তুলে ব্যাঙ্কে নিয়ে যান। 

আরও পড়ুন: বড় পদের বিনিময়ে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার  

পড়াশোনা না জানা জিতু সাংবাদিকদের বলেছেন, “আমি বেশ কয়েকবার ব্যাঙ্কে  ছুটে গিয়েছি এবং সেখানকার লোকেরা আমাকে  দিদির নামে জমা করা টাকা তোলার জন্য অ্যাকাউন্টের মালিককে নিয়ে আসতে বলেছিল। যদিও আমি তাদের বলেছিলাম যে  তিনি মারা  গিয়েছিলেন, তারা আমার কথা শোনেনি এবং  তাঁকে  ব্যাঙ্কে  নিয়ে আসার জন্য জোর করেছিল। তাই, হতাশ হয়ে আমি সমাধি খুঁড়ে তাঁর মৃত্যুর প্রমাণ হিসেবে তার কঙ্কালটি বের করে আনি।” খবর পেয়ে ব্যাঙ্কে পৌঁছান পাটনা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (আইআইসি) কিরণ প্রসাদ সাহু। তিনি বলেন, “জিতু একজন নিরক্ষর আদিবাসী। আইনসম্মত উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তি কী, তা সে জানে না। মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পদ্ধতি তাকে বোঝাতে ব্যাঙ্ক কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন।” তবে, ঘটনার পর পুলিশ জিতু মুন্ডাকে আশ্বাস দেয় যে তারা তাঁর মৃত দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যবস্থা করে দেবে। পরে পুলিশের উপস্থিতিতে কঙ্কালটি আবার সমাধিস্থলে পুঁতে ফেলা হয়। বিডিও বলেন, “আজই আমি বিষয়টি জানতে পেরেছি। সমস্যাটি সমাধানের জন্য কী করা যায়, তা আমরা দেখব।”  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল