গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ, মাটিতে পড়ে যুবতী, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগঢ়: দুই যুবক যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। ছত্তিশগঢ়ের যশপুর জেলায় একইসঙ্গে উদ্ধার হয়েছে তাঁদের মৃতদেহ। মেয়েটির মৃতদেহ মাটি থেকে উদ্ধার করা হয়। যুবককে নিকটবর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান প্রেমের সম্পর্কে বিরোধের জের ধরে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। মনে করা হচ্ছে যুবতীকে খুন করে যুবক আত্মঘাতী হয়েছে। 

নিহত দুই তরুণ তরুণীর নাম সান্দিলা পাংরা এবং চুড়ামণি পাংরা। পুলিশ সুপার শশী মোহন সিংহ জানিয়েছেন, মৃত্যুর আগে ওই যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল। সম্ভবত সেই কারণেই খুন ও আত্মহত্যা। 
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়া চালানো হচ্ছে তল্লাশি। চলছে জিজ্ঞাসাবাদ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কীভাবে মৃত্যু হয়েছে সেই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে।
পুলিশ বিষয়টি নিয়ে আরও তদন্ত করে দেখছে। এই মর্মান্তিক ঘটনা স্থানীয় সম্প্রদায়কে হতবাক করেছে। সকলেই জানতেন দু'জনের সম্পর্কের কথা। কিন্তু কী যে হয়েছিল যুবক যুবতীর মধ্যে, কেন যে তারা এমন চরম সিদ্ধান্ত নিলেন তা বোঝা যাচ্ছে না। হঠাৎ কেন আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত সে সম্পর্কে কোনও তথ্যই দিতে পারছে না সান্দিলা পাংরা এবং চুড়ামণি পাংরার পরিবারের সদস্যরা। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। 

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য