দিল্লিতে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দিল্লির মেট্রোতে ঘটল আত্মহত্যার ঘটনা। দিল্লির আইএনএ মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ৩০ বছরের এক যুবক। জানা গিয়েছে, শনিবার সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত ওই যুবকের নাম অজিতেশ সিং।

মেট্রো রেলের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, দু’নম্বর প্ল্যাটফর্ম থেকে সামাইপুর বাদলিগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন সিং। তার মোবাইল ফোনে আসা একটি কলের মাধ্যমে সিংকে শনাক্ত করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে স্থানান্তরিত করা  করেছে। ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে মেট্রো রেল। তবে কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, দিল্লির মেট্রোতে আত্মহত্যার ঘটনা প্রথম নয়। এরআগেও এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি ২০২৩ সালে নভেম্বর মাসে দিল্লির রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটেছিল। বছর চল্লিশের এক প্রৌঢ়া আচমকাই ঝাঁপ দেয় ট্রেনের সামনে। তারপরেই তার মৃত্যু হয়। এছাড়াও দিল্লির নয়ডা সিটি সেন্টারের মেট্রো ষ্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটেছে । বছর ঊনিশের এক যুবতী মেট্রো থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তাঁকে প্রাণে বাঁচান সম্ভব হয়েছিল। উল্লেখ্য, বর্তমানে মেট্রোতে আত্মহত্যার ঘটনা নতুন বিষয় নয়। লাগাতার এই ঘটনা ঘটে চলেছে। তবে মেট্রো তরফ থেকে সবরকমের ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত আত্মহত্যার ঘটনা আটকান সম্ভব হচ্ছে না।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের