ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিকের, মন্ত্রিসভায় নতুন মুখ চার

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বিরোধীদের বয়কটের মধ্যেই দ্বিতীয়বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা। বিবেকানন্দ স্টেডিয়ামে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সত্যনারায়ণ দেও আর্য। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয সভাপতি জেপি নাড্ডা। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও আট মন্ত্রী। গত মন্ত্রিসভায় থাকা রামপ্রসাদ পাল সহ চার সদস্যকে এবার আর ঠাঁই দেওয়া হয়নি। পরিবর্তে চার নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। যদিও আরও তিনটি মন্ত্রীপদ ফাঁকা রাখা হয়েছে।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে জোটসঙ্গী আইপিএফটিকে নিয়ে ৩৩টি আসনে জয়ী হয়েছে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম চূড়ান্ত হলেও মন্ত্রিসভায় কাদের ঠাঁই দেওয়া হবে তা নিয়ে পদ্ম শিবিরের অন্দরে শুরু হয় কাজিয়া। মঙ্গলবার রাতেই নতুন মন্ত্রীদের নাম চূড়ান্ত করতে আগরতলায় এসে পৌঁছেছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা ও হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু গভীর রাত পর্যন্ত বৈঠক করেও ১১ মন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেননি। ঠিক হয়, তিনটি পদ ফাঁকা রাখা হবে।

মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, সান্ত্বনা চাকমা, প্রসেনজি‍ৎ সিংহ রায়, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাশ ও শুক্লাচরণ নোয়াতিয়া। গত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন রামপ্রসাদ পাল, রামপদ জামাতিয়া, মনোজকান্তি দেব ও ভগবান দাস।

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর