শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে ফের অশান্তির আগুন জ্বলে উঠেছে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে। বিষ্ণুপুর জেলার ট্রংগ্লাওবি গ্রামে বিস্ফোরণে দুই নাবালকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই উপত্যকা জুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে পূর্ব ইম্ফলের খুরাই লামলং বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষ কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে পড়েন।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। ভিড় এড়াতে কাঁদানে গ্যাস ও সাউন্ড বোমা ব্যবহার করা হয়, যার ফলে বেশ কয়েকজন আহত হন। আহতদের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (জেএনআইএমএস)-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার সূত্রপাত ৭ এপ্রিল। কুকি-জো অধ্যুষিত পাহাড়ি অঞ্চল থেকে সন্দেহভাজন জঙ্গিরা একটি বাড়িকে লক্ষ্য করে বিস্ফোরক বস্তু নিক্ষেপ করে। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং বাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। 

আরও পড়ুন: ভাটপাড়া থেকে ফের সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার, গত ৩ মাসে ৪২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড বোমা ব্যবহার করা হয়, যার ফলে বেশ কয়েকজন আহত হন। আহতদের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (জেএনআইএমএস)-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার সূত্রপাত ৭ এপ্রিল, যখন কুকি-জো অধ্যুষিত পাহাড়ি অঞ্চল থেকে সন্দেহভাজন জঙ্গিরা একটি বাড়িকে লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করে। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং বাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।

এই ঘটনার পর থেকেই উপত্যকা অঞ্চলে ক্ষোভ বাড়তে থাকে। বিভিন্ন নাগরিক সংগঠন আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। ইতিমধ্যে মামলাটি এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তেজনা কমাতে প্রশাসন কিছু এলাকায় কাফু আংশিক শিথিল করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ইম্ফল পূর্ব, পশ্চিম, থৌবাল ও কাচিং জেলায় নির্দিষ্ট সময়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিষ্ণুপুরে কঠোর বিধিনিষেধ বজায় রয়েছে। রাস্তা অবরোধ, স্কুল বন্ধ এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। সীমান্তবর্তী হওয়ায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই অশান্ত, আর সাম্প্রতিক এই ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল