জামিন মিলল না, ১৭ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে মণীশ সিসোদিয়া

অন্যদিকে জামিন আর্জির শুনানি ২১ মার্চ পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বড়সড় ধাক্কা খেলেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত মণীশ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে আগামী ১৭ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল রাউস হাউস আদালত। অন্যদিকে সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আর্জি জানিয়ে যে মামলা দায়ের করেছিলেন আপ নেতা, তার শুনানি ফের ২১ মার্চ পর্যন্ত পিছিয়ে গিয়েছে।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের পরে বৃহস্পতিবার বিকেলে সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। এদিন রাউস হাউস আদালতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে পেশ করা হয়। সিসোদিয়াকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানান ইডির আইনজীবী। তিনি দাবি করেন, বেশ কিছু বিশেষ ব্যক্তিকে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য আবগারি নীতিকে বদল এনেছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। এমনকী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে কবিতার সঙ্গেও এ বিষয়ে বিশেষ ডিল করেছিলেন। এমনকী বেশ তথ্য-প্রমাণও মুছে দেওয়া হয়েছিল। ইডির আইনজীবীর দাবির বিরোধিতা করেন সিসোদিয়ার আইনজীবী। দুই পক্ষের সওয়াল জবাব শেষে শেষ পর্যন্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে সাতদিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

অন্যদিকে সিবিআইয়ের বিশেষ আদালতে এদিন সিসোদিয়ার জামিন আর্জির শুনানি ছিল। কিন্তু ওই শুনানি সম্পূর্ণ হয়নি। আগামী ২১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সবমিলিয়ে শুক্রবার অস্বস্তিই বাড়ল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর।

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা