থাকছেন না মনমোহন, নেতা হিসাবে এখনও রাহুলকেই চান গেহলট

আর কিছুক্ষনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক সময়ের দেশের অত্যতম কংগ্রেস নেতা, পরে সেখান থেকে দেশের প্রধানমন্ত্রী, মনমোহন সিং জাতীয় কংগ্রেস দলের জন্য সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর তাই সোনিয়া থেকে রাহুল গান্ধি সকলেই অভিজ্ঞ এই নেতার বলিষ্ঠ উপদেশ, পরামর্শ মেনে চলার চেষ্টা করেছেন সব সময়। কিন্তু বয়স বড় বালাই। আর এই বয়স এবং বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণেই আজকের কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে থাকছেন না ৮৯ বছর বয়সী এই শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা। তাঁর মতোই এই বৈঠকে থাকছেন না প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। অন্যদিকে দলীয় বৈঠকের আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা অশোক গেহলট জানালেন, কংগ্রেসের সভাপতি হিসাবে তিনি রাহুল গান্ধিকেই দেখতে চান। 

রবিবার বিকেলে আর কিছুক্ষনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে অন্যান্য বিশিষ্ট নেতাদের মতো উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রীও। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য রবিবার সকালেই দিল্লিতে এসে উপস্থিত হয়েছেন গেহলট। তখনই একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি জানান, ‘রাহুল গান্ধির উচিত দলের সভাপতি হওয়া। গত তিন দশকে গান্ধি পরিবারের কেউ প্রধানমন্ত্রী বা মন্ত্রী হননি। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে গান্ধি পরিবার কংগ্রেসের ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘মেরুকরণের রাজনীতি সহজ। বিজেপি সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে মুসলিম দল বলে প্রচার করেছে। দেশের অখণ্ডতা ও ঐক্য বজায় রাখাই আমাদের পথ। ভোটের সময়, ধর্ম সামনে চলে আসে যখন তখন মুদ্রাস্ফীতি কিংবা চাকরি, বেকারত্বের মতো সমস্যাগুলি বিজেপির জন্য পিছিয়ে যায়।’ 

কংগ্রেসের এই হারের জন্য দায়ী কংগ্রেসের অনৈক্য, একথা এক প্রকার স্বীকার করে নিয়েই এদিন গেহলট বলেন, ‘২০১৭ সালে, কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল এবং আমরা জিতেছি। চান্নি মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিবেশও অনুকূল ছিল কিন্তু আমাদের ভুল ছিল যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আমরা পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে হেরেছি।’   

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার