আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘খেলরত্ন’ পুরস্কার পাচ্ছেন মনু ভাকের, গুকেশ, তালিকায় আর কারা?

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের দ্বিতীয় দিনেই বড় ঘোষণা দেশের ক্রীড়া মন্ত্রকের। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে শুটিং-এ জোড়া পদকজয়ী মনু ভাকের। শুধু তিনিই নন, সদ্য দাবা চ্যাম্পিয়নে টিম ইন্ডিয়াকে ট্রফি এনে দেওয়া দোম্মারাজু গুকেশ, ভারতীয় হকি অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার-সহ চারজন খেলোয়াড়কে খেলরত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পাশাপাশি ৩২ জন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন।

আজ ২ জানুয়ারি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। ক’দিন আগেই প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকেরের বাবা দাবি করেছিলেন যে, তাঁর মেয়ে খেলরত্ন পুরস্কারের জন্যে নিজের নাম মনোনীত করেছিলেন। কিন্তু গুঞ্জন ছড়িয়েছিল, ভারতের হয়ে প্যারিসে জোড়া অলিম্পিক্সজয়ী মনু ভাকেরের নাম বাদ পড়েছে খেলরত্ন পুরস্কার প্রাপকের তালিকা থেকে, কিন্তু আদতে তা হল না। ক্রীড়ামন্ত্রকের দেওয়া খেলরত্ন পুরস্কার প্রাপকদের তালিকায় চারজনের মধ্যে মনু ভাকেরের নামও রয়েছে। মনু ভাকের প্রথমে প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলে পডিয়ামে জায়গা করে নিয়েছিলেন। তারপরে সরবজোত সিংয়ের সঙ্গে ১০ মিটার মিক্সড ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্চ জিতেছিলেন। তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় ছিলেন, যিনি একই অলিম্পিক্সে দুটি পদক জিতেছেন। পাশাপাশি খেলরত্ন পুরস্কারের অন্যতম দাবিদার হলেন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ। সম্প্রতি ডিং লিরেনকে হারিয়ে দাবাতে ইতিহাস রচনা করেছেন তিনি। ক্রীড়ামন্ত্রকের তরফে এই দাবাড়ুকেও রাষ্ট্রপতি খেলরত্ন পুরস্কার প্রদান করা হবে। 

আগামী ১৭ জানুয়ারি সকাল ১১ টায় রাজভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় ক্রীড়াবিভাগের সফলতম ক্রীড়াবিদদের হাতে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তুলে দেবেন। অর্জুন পুরস্কারের জন্য ৩২ জনের নাম বাছাই করা হয়েছে। দীর্ঘ তালিকায় রয়েছেন, ব্রোঞ্জ পদক বিজয়ী আমান সেহরাওয়াত, এবং প্যারা-স্বর্ণ পদক বিজয়ী নভদীপ সিং, নীতেশ কুমার, সুখজিত সিং এবং জারমানপ্রীত সিং-এর মতো হকি খেলোয়াড়রাও। এছাড়াও ভারতের কিংবদন্তি প্যারা-সুইমিং স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকার, যার জীবনী অবলম্বনে ২০২৪ সালে ‘চান্দু চ্যাম্পিয়ন’ তৈরি করা হয়েছিল, তিনিও স্প্রিন্টিং গ্রেট সুচা সিংয়ের পাশাপাশি আজীবন অর্জুন পুরস্কার পেতে চলেছেন৷ কোচদের মধ্যে, সুভাষ রানা (প্যারা-শ্যুটিং), দীপালি দেশপান্ডে (শ্যুটিং) এবং সন্দীপ সাংওয়ান (হকি) দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হবেন। অর্জুন পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন, জ্যোতি ইয়ারাজি (অ্যাথলেটিক্স), আন্নু রানি (অ্যাথলেটিক্স), নীতু (বক্সিং), সুইটি (বক্সিং), বান্তিকা আগরওয়াল (দাবা), সালিমা তেতে (হকি), অভিষেক (হকি), সঞ্জয় (হকি), জারমানপ্রীত, সুখজিত সিং (হকি) , রাকেশ কুমার (প্যারা আর্চারি), প্রীতি পাল (প্যারা অ্যাথলেটিক্স), জীবনজি দীপ্তি (প্যারা অ্যাথলেটিক্স)।

 

 

Published by:

Share Link:

More Releted News:

হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে ‘গদ্দার’ লিখে দিল আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ