Paris Olympics: অলিম্পিক্সে জোড়া পদকজয়, দেশে ফিরলেন মনু ভাকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকের। একটি অলিম্পিক্সের মধ্যেই দুবার পদক জয় করে  এবার মনু ফিরলেন ভারতে। বুধবার তিনি নামলেন  নয়া দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে । ইতিমধ্যেই ঘরের মেয়েকে স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রীড়াপ্রেমীদের ভিড় উপচে পড়ছে । বাজনা বাজিয়ে স্লোগান দিয়ে উদযাপন শুরু সকাল থেকেই।

প্যারিস অলিম্পিক্সে  ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম দুই বিভাগে পদক জিতেছেন মনু ভাকের। তবে  ২৫ মিটার পিস্তলের ফাইনালেও পৌঁছেলেও শেষ শেষমেশ অল্পের জন্য পদকের হ্যাটট্রিক মিস হয় তাঁর। চতুর্থ স্থানে থাকতে হয় মনুকে। বলা বাহুল্য,  স্বাধীনতার পর  কোনও অলিম্পিয়ান এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেননি। মনুর এই জোড়া পদক জয় ভারতে ইতিহাস তৈরি করেছে।

উল্লেখ্য, মনুর অলিম্পিক্সে  এই সাফল্যে  গোটা দেশ উচ্ছ্বসিত। প্যারিসে দেশের মুখ উজ্জ্বল করার পর বুধবার তিনি ফিরলেন দেশে। তাঁকে শুভেচ্ছা জানাতেই এদিন দিল্লি বিমানবন্দরে ভিড় করেছিলেন সাধারণ আমজনতা। বলা বাহুল্য, আগামী ১১ অগস্ট প্যারিসে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে।  তাই নিজের অলিম্পিক্স সফর শেষে দেশে ফিরলেও, সম্ভবত ফের একবার প্যারিসে উড়ে যেতে হবে মনুকে।  

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর