মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছাত্রবিক্ষোভের মধ্যেই প্রশ্নফাঁস রুখতে নয়া আইন আনার কথা জানিয়ে সমাজমাধ্যমে এক ভিডিয়োবার্তা পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বৃহস্পতিবার মধ্যরাতে পোস্ট করা ওই ভিডিয়োবার্তা কিছু সময়ের জন্য ফেসবুক থেকে মুছে গিয়েছিল। ওই ঘটনায় এবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) মার্ক জুকারবার্গের ক্ষমা প্রার্থনার দাবি জানালেন তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সূত্রের খবর, সোমবার (৩ অগস্ট) দিল্লিতে সংসদীয় কমিটির সদস্যদের সামনে হাজির হয়েছিলেন মেটার গ্লোবাল টিমের আধিকারিকরা। প্রধানমন্ত্রীর ভিডিয়ো মুছে যাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেন তাঁরা। কিন্তু তাঁদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, ভিডিয়ো সরিয়ে ফেলার ঘটনায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’-র ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়। ভুলের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করা এবং আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মেটা প্রধান মার্ক জুকারবার্গের ক্ষমা চাওয়া উচিত।

মোদির ভিডিয়ো মুছে যাওয়ার ঘটনায় গত মঙ্গলবার ক্ষমা চায় ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। বিবৃতি দিয়ে মেটার এক মুখপাত্র জানান, ভুল করে ওই ভিডিয়োটি মুছে গিয়েছিল। তবে মেটা-র সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় সরকার। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকে মেটা ইন্ডিয়ার আধিকারিকদের ডেকে কড়কে দেওয়া হয়। সাফ জানিয়ে দেওয়া হয়, ঘটনার জন্য মেটা যে যুক্তি দিয়েছে, তাকে যুক্তিযুক্ত মনে করছে না সরকার।

সূত্রের খবর, এদিন তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় সমিতির সদস্যদের সঙ্গে বৈঠকে মেটা-র আধিকারিকদের তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়। সংসদীয় সমিতির প্রধান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও মুছে ফেলার জন্য মেটা-র প্রধান মার্ক জুকারবার্গের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আর তিনি (জুকারবার্গ) তা না করলে বেশ কিছু ক্ষেত্রে মেটা আর ‘সেফ হারবার’ (আইনি সুরক্ষা)-এর সুবিধা নাও পেতে পারে।’ ভারতের  আইনে ‘সেফ হারবার’ বা আইনি সুরক্ষার বিধান অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্ম ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা (ISP) তাদের প্ল্যাটফর্মে থাকা তৃতীয় পক্ষের বিষয়বস্তুর জন্য আইনি দায়বদ্ধতা থেকে সুরক্ষা পায়, যদি তারা যথাযথ সতর্কতা মেনে চলে।

সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার জন্য এদিন গুগল, মেটা ও ইউটিউবের মতো বড় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সংসদীয় সমিতির সদস্যরা।বৈঠকের সময় বিজেপির এক প্রবীণ সাংসদ মেটা-র কাছে জানতে চান যে প্রধানমন্ত্রীর ভিডিয়ো সরিয়ে ফেলার দায় কে নেবে?  শুধু মোদির ভিডিয়ো সরিয়ে ফেলাই নয়, শিশু-যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু রাখার বিষয়েও মেটা-র কর্মকর্তাদের কঠোর প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

 

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার