করোনার থাবা থেকে বাঁচতে বিদেশ যাত্রা এড়ানোর পরামর্শ চিকি‍ৎসক সংগঠনের

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের হাড়কাঁপুনি ধরিয়ে দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। জাপান সহ একাধিক দেশে বেলাগাম সংক্রমণ ছড়াতে শুরু করেছে মারণ ভাইরাস। দেশে ইতিমধ্যে চার জনের শরীরে মিলেছে চিনে তাণ্ডব চালানো করোনা উপরূপের। প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে বাঁচতে মাস্ক পরার পাশাপাশি আপাতত বিদেশ যাত্রা এড়ানোর পরামর্শ দিল চিকি‍ৎসকদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

বৃহস্পতিবার দেশের চিকি‍ৎসকদের শীর্ষ সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপান, ব্রাজিল, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ফ্রান্সে পাঁচ লক্ষ ৪৭ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছে। দেশেও ১৪৫ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে চার জন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএফ. ৭ সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত। যা এক অশনিসঙ্কেত। ফলে প্রাণঘাতী ভাইরাস যাতে ভয়াবহ হয়ে উঠতে না পারে তার জন্য বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হোক। যত সম্ভব ভিড় এড়াতে হবে। সেই সঙ্গে অনেকেই বছর শেষে ও নিউ ইয়ার পালনে বিদেশে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাঁদেরও আপাতত বিদেশ যাত্রা পিছিয়ে দেওয়া উচিত।’ সেই সঙ্গে ফের মাস্ক পরারও অনুরোধ জানানো হয়েছে চিকি‍ৎসকদের শীর্ষ সংগঠনের পক্ষ থেকে।  

যদিও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ারও আবেদন জানিয়েছে চিকি‍ৎসকদের শীর্ষ সংগঠনটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু মাত্র সতর্ক থাকলেও করোনার ঢেউ আছড়ে পড়ানো আটকে দেওয়া যাবে।’

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার