এই মুহূর্তে

‘নিজের ঘরই তো সামলাতে পারেন না’, রাহুলকে পাল্টা জবাব মায়াবতীর

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন মিটতে না মিটতেই কংগ্রেস,  বিএসপি দলের মধ্যে শুরু হয়েছে নতুন তরজা। গতকাল অর্থাৎ শনিবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধি বহুজন সমাজ দলের মূল কাণ্ডারি মায়াবতীকে আক্রমণ করে বলেন যে, সিবিআইয়ের ভয়ে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করেনি বিএসপি। রাহুলের এই মন্তব্যের পরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তার জবাব দিলেন মায়াবতী। রবিবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিশানা করে মায়াবতী বলেন, কংগ্রেসের আগে নিজের ঘর সামলানো উচিত।

এদিন সকালে রাহুল গান্ধির মন্তব্যের পাল্টা দিয়ে মায়াবতী বলেন, ‘কংগ্রেসের এই ধরণের মন্তব্য করার আগে অন্তত ১০০ বার ভাবা উচিত। তারা বিজেপি থেকে জিততে পারেনি শুধুমাত্র নিজেদের এই ধরণের মনোভাবের জন্য। কংগ্রেস ক্ষমতায় থেকে এমনকি ক্ষমতার বাইরেও কিছুই করেনি।’ এর পাশাপাশি তিনি আরও বলেন যে, ‘রাহুল গান্ধির মন্তব্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সবাই জানেন তিনি যা বলেছেন পুরোটাই ভুল। কংগ্রেস নিজের ঘর সামলাতে পারছে না কিন্তু তাঁরা বিএসপি নিয়ে মন্তব্য করতে পিছু পা হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।’ 

উল্লেখ্য, শনিবার সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, এবারে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিএসপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। এই প্রসঙ্গে তিনি দাবি করেন যে, ইডি, সিবিআইয়ের ভয়েই মায়াবতী ও তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকি রাহুলের দল মায়াবতীকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়ার পরেও তিনি সেই প্রস্তাব ফিরিয়েছেন বলে জানান। শনিবার এই প্রসঙ্গে যদিও কোনও মন্তব্য করতে দেখা যায়নি মায়াবতীকে। কিন্তু রবিবার সকালেই তিনি রাহুলের বিরুদ্ধে মুখ খুলেছেন। 

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ