চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বাংলাদেশের পাশে থাকবে দিল্লি’, তারেক রহমানকে শুভেচ্ছা মোদির

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP) চমকে দেওয়ার মতো ফল করেছে। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পর খালেদা পুত্র তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। X- হ্যান্ডেল মোদি লিখেছেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে।আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।”

প্রধানমন্ত্রী মোদি BNP-শাসন কালে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, তিস্তা জলবণ্টন এবং সংখ্যালঘুর হিন্দুদের সুরক্ষার নিয়ে পুনর্ব্যক্ত হয়েছে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে, তারেক রহমানের নেতৃত্বাধীন BNP এবং তার জোটসঙ্গীরা মোট ২৩৭টি নির্বাচনী কেন্দ্রে গণনার পর ১৭৭টি আসন পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তার জোটসঙ্গীরা ৫৩টি আসনে জয়ী হয়েছে। ২০২৪ সালের পর বাংলাদেশে প্রথম বারের মত ছাত্র আন্দোলনের ভোট হয়েছে।অনেকেই মনে করছেন , তারেক রহমানের সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নীতি নতুন করে সাজাতে পারে। ভারতও আগামি সময়ে কূটনৈতিক সমন্বয় বজায় রাখার জন্য নজর রাখছে, বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা ও জলবণ্টন চুক্তি সম্পর্কিত ক্ষেত্রে।

Published by:

Share Link:

More Releted News:

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

মুম্বইয়ে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর গ্রেফতার, কী অভিযোগ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ