দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চাপে RSF অফিসার সোনিয়া সেহরাওয়াত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে বিতর্কে জড়ালেন র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)-এর সহকারী কমান্ড্যান্ট সোনিয়া সেহরাওয়াত। নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে তাঁর ইনস্টাগ্রাম স্টোরি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। পরে তিনি সেই পোস্ট মুছে দেন।

হরিয়ানার বাসিন্দা সোনিয়ার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ছয় লক্ষেরও বেশি। সংসদ অভিযানের দিন তিনি একটি মৃত আরশোলার ছবি দিয়ে লেখেন, ‘নিজেদেরই ঠিক করতে পারে না, আবার দেশকে ঠিক করতে এসেছে।’ এই মন্তব্যকে ছাত্র আন্দোলনকে অপমান বলে অভিযোগ তোলে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের পাল্টা দাবি, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের আরশোলা বলে আখ্যা দেওয়া অত্যন্ত আপত্তিকর। একই সঙ্গে তারা কটাক্ষ করে জানায়, ‘আরশোলা সহজে মরে না। সরকারি কর্মীদের সামাজিক মাধ্যম ব্যবহারের নিয়মে ব্যক্তিগত আক্রমণ, অশালীন মন্তব্য বা রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ রয়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় এ ধরনের মন্তব্য শৃঙ্খলাভঙ্গের সামিল হতে পারে বলেও নিরাপত্তা বাহিনীর একাধিক আধিকারিকের মত। আরও একটি বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী ব্যক্তিগত সামাজিক মাধ্যমের প্রোফাইলে সরকারি পোশাক পরা ছবি ব্যবহার না করার পরামর্শ রয়েছে। অথচ সোনিয়ার প্রোফাইল ছবিতে তাঁকে সরকারি পোশাকেই দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

এদিকে বিতর্কের মাঝেও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। কখনও মন্দির দর্শন, কখনও শরীরচর্চা, কখনও সমুদ্রসৈকতে সময় কাটানোর মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। এসব পোস্ট নিয়েও বাহিনীর অন্দরেই আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, একটি সাক্ষাৎকারে সোনিয়া দাবি করেছেন, ছাত্রদের ভিড়ে সমাজবিরোধীরাও ঢুকে পড়েছিল। তাঁদের লক্ষ্য করে ইট, কাচের বোতল, জুতো ছোড়া হয়। এমনকি নখ দিয়ে আঁচড়েও হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। মহিলাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁর হাতে চোট লাগে বলেও জানান আরএএফের এই আধিকারিক।

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘মন থেকে ককরোচদের সমর্থন’, দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে হলিউড অভিনেতা

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি