নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করলেন মমতা, আলোচনায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো

ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেডি প্রধান নবীন পট্টনায়কের (Naveen Patnaik) সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভুবনেশ্বরে (Bhubaneshwar) বৃহস্পতিবার বিকেলে ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রীর (Chief Minister) সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো।

এদিন বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। বৈঠকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কীভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও জানান, বিজেডি নেতার সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে গভীর আলোচনা হয়েছে। মমতা বলেন, নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার, দেশের মানুষ যাতে নিরাপদে থাকেন তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। তবে দুই রাজনৈতিক দলের নেতা-নেত্রীর মধ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৃতীয় ফ্রন্ট নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না সেই বিষয়ে কেউ মুখ খোলেননি।

উল্লেখ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সলতে পাকাতে শুরু করেছে বিজেপি বিরোধী দলগুলি। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে গত শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে বৈঠক করে গিয়েছেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছে কালীঘাটে সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সঙ্গে বৈঠকের মাধ্যমে। সেই কাজের অংশ নবীনের সঙ্গে মমতার বৈঠক। শুধু তাই নয় কেন্দ্রের বিজেপি বিরোধী শক্তিকে একজোট করার লক্ষ্য নিয়ে আগামী শুক্রবার জনতা দলের (এস) নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী।

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর