গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গুরুতর অসুস্থ আমেরিকার  প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ৮৩ বছর বয়সী বাইডেনের প্রোস্টেট ক্যানসার ইতিমধ্যেই হাড়-সহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। এই মারণ রোগ ছড়িয়ে পড়ার কারণে প্রবল শারীরিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এই খবর সামনে আসার পরেই বাইডেন অনুরাগীদের মধ্যে বেড়েছে উদ্বেগ।   

শনিবার, ৮ অগস্ট বিবিসিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বাবার বর্তমান স্বাস্থ্য নিয়ে মুখ খোলেন হান্টার। তিনি জানান, বাবার অসুস্থতার পরিস্থিতি দেখা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক হয়ে উঠেছে। তাঁর কথায়, পরিস্থিতি এখন ভালো নয়। ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় জো বাইডেনের শারীরিক কষ্ট ও দুর্বলতা আরও বেড়েছে। ২০২৫ সালের মে মাসে জো বাইডেনের শরীরে আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হরমোন থেরাপি এবং রেডিয়েশন থেরাপির করান। কিন্তু পরবর্তী সময়ে রোগটি শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়ে বলে  জানিয়েছেন তাঁর ছেলে।  

আরও পড়ুন: অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

বাবার অসুস্থতা নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার। তিনি জানান, পরিস্থিতি অত্যন্ত কষ্টদায়ক হলেও দেশের প্রতি জো বাইডেনের বিশ্বাস এখনও অটুট রয়েছে। শারীরিক অসুস্থতার মধ্যেও দেশ নিয়ে ভাবেন। এক সাক্ষাৎকারে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়েও কথা বলেন হান্টার বাইডেন। জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট পদে থাকার শেষ পর্যায়ে জো বাইডেন তাঁর ছেলেকে সম্পূর্ণ ক্ষমা করেছিলেন। এই সিদ্ধান্ত নিয়ে সেই সময় মার্কিন রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ ক্ষমার মাধ্যমে হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকি সংক্রান্ত মামলার রায় কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়। হান্টারের দাবি, বাবার এই সিদ্ধান্তের জন্য তিনি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তবে যাই হোক, রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে বর্তমানে জীবনের অন্য এক কঠিন লড়াইয়ের মুখে জো বাইডেন।

 

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের