কৃষি আইন প্রত্যাহারের দিনে ৩৭০ ধারা ফিরিয়ে দেওয়ার দাবি ফারুক-মেহবুবা’র

দীর্ঘ একবছরের আন্দোলনের সুফল। বাধ্য হয়েই অন্নদাতাদের কাছে মাথা নোয়াতে হল কেন্দ্রীয় সরকারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ একবছরের আন্দোলনের সুফল। বাধ্য হয়েই অন্নদাতাদের কাছে মাথা নোয়াতে হল কেন্দ্রীয় সরকারকে। গুরু নানক জন্মজয়ন্তীতে ঠিক উত্তরপ্রদেশ ও পঞ্জাবের ভোটের আগে কেন্দ্রের লাগু করা তিন কালা আইন প্রত্যাহার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা কৃষকদের জয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। মোদি-শাহের রাজনৈতিক উদ্দেশ্যে যাই হোক না কেন জয় হয়েছে আন্দোলনের। আর ঠিক এই সিদ্ধান্তের পর জম্মু-কাশ্মীর নিয়ে নতুন করে আওয়াজ তুলতে শুরু করেছেন উপত্যকার নেতারা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লা শুক্রবার ফের সরব হয়েছেন ৩৭০ ধারা ফিরিয়ে দেওয়ার জন্য।

২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র তড়িঘড়ি সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ A তুলে দেয়। এর ফলে বিশেষ রাজ্যের তকমা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু-কাশ্মীর। তারপর থেকেই নানা অত্যাচার সহ্য করেছে সেখানকার মানুষ। চাবুকের তলায় রেখে চলেছে রাজনীতি। কিন্তু ফিরিয়ে দেওয়া হয় নি ৩৭০ ধারা। টুইট করে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, ‘আশা করি ওরা এখানেই সংশোধন করবে। ২০১৯ থেকে যে অনৈতিক পরিবর্তন করে রেখেছে তার বদল ঘটাবে।’ জম্মু-কাশ্মীরের দুই নেতাই কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে সাধুবাদ জানিয়েও নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন।

শুক্রবার কৃষি আইন প্রত্যাহার করতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। আমাদের তরফেই হয়তো কোনও খামতি রয়ে গিয়েছে যে আমরা সব কৃষকদের বোঝাতে পারিনি। কিন্তু, আজ পবিত্র মন থেকে বলছি, যা করেছিলাম কৃষকদের জন্য করেছি। যা করছি কৃষকদের জন্য করছি।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের