আদৃত-কৌশাম্বীর বিয়েতে যাননি, বিতর্কের মাঝেই রাজের সঙ্গে ভোটপ্রচার সৌমিতৃষার

তাঁদের সম্পর্ক ভাল নয়, কিন্তু তাঁর কারণ কি জানা নেই। এদিকে আদৃতর বিয়েতে গোটা মিঠাই পরিবার উপস্থিত হলেও হাজির হননি সৌমিতৃষা কুণ্ডু। আদৃত-কৌশাম্বির রিসেপশনেও দেখা মেলেনি সৌমিতৃষার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে গোটা দেশের পাখির চোখ পশ্চিমবঙ্গের দিকে। গতকাল উত্তর ২৪ পরগনায় ভাটপাড়ার নিকটবর্তী মাঠে ছিল মোদীর বিশাল জনসভা, অন্যদিকে রাজ্যের শাসকদল ব্যারাকপুর থেকে শুরু করেছিলেন বিশাল র‌্যালি। যেখানে ছিল একাধিক চমক। যদিও এবারের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দল গুলিতে তারকাদের মেলা। রাজ্যের শাসকদলে প্রার্থী হয়েছেন একাধিক তারকা। যেমন হুগলি থেকে রচনা বন্দোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে দাঁড়িয়েছেন দেব প্রমুখ। এদিকে ভোটের আগে জোরকদমে চলছে ভোটপ্রচার পর্ব। শাসকদলে সরাসরি এন্ট্রি না নিলেও তৃণমূলের হয়ে ভোট প্রচারে নেমেছেন একাধিক টলিউড তারকা।

যেমন একুশে জুলাইয়ের মঞ্চ হোক বা মন্ত্রী অরূপ বিশ্বাসের লোকনাথ পুজো, একাধিক জায়গায় শাসকদলের হয়ে গলা উঁচিয়েছেন দর্শকদের প্রিয় ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu)। শাসকদলের যেকোনও অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। এবার বারাকপুরে পার্থ ভৌমিকের (Partha Bhowmick) হয়ে ভোটপ্রচার করলেন অভিনেত্রী। দিন কয়েক আগেই মিঠাইরানির উচ্ছেবাবুর বিয়ে গিয়েছে। সিরিয়ালে আদৃতর যিনি দিদিয়া হয়েছিলেন, কৌশাম্বী চক্রবর্তী, তাঁকেই বিয়ে করেছেন আদৃত রায়। সেট থেকেই তাঁদের বন্ধুত্ব, প্রেম। তবে এর আগে সৌমিতৃষার সঙ্গে আদৃতর সম্পর্কের গুঞ্জন উঠেছিল। কিন্তু তা ধোপে টেকেনি। শোনা যায়, তাঁদের সম্পর্ক ভাল নয়, কিন্তু তাঁর কারণ কি জানা নেই। এদিকে আদৃতর বিয়েতে গোটা মিঠাই পরিবার উপস্থিত হলেও হাজির হননি সৌমিতৃষা কুণ্ডু। আদৃত-কৌশাম্বির রিসেপশনেও দেখা মেলেনি সৌমিতৃষার।এক্ষেত্রে টলিপাড়ার অন্দরে কানাঘুষো খবর, মিঠাইকে তাঁরা কেউই ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করেননি।

এই নিয়েও মেলা বিতর্ক উঠেছিল। তার মধ্যেই সৌমিতৃষার ভোটপ্রচার দর্শকদের নজর কেড়ে নিল। অনেকেই ভাবছেন খুব শীঘ্রই সৌমিতৃষা তৃণমূলে যোগ দেবেন। এদিকে গতকাল পার্থ ভৌমিকের হয়ে ভোট প্রচারে সৌমিতৃষার সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তীও। অনেকদিন ধরেই ‘মিঠাই রানি’র সঙ্গে তাঁর কাজ করার কথা শোনা যাচ্ছে। তার মাঝেই রাজ চক্রবর্তীর সঙ্গে ভোটের ময়দানে দেখা গেল টলিপাড়ার ‘মিষ্টি’ অভিনেত্রীকে। যদিও সৌমিতৃষা তর্ক-বিতর্ক থেকে শতহস্তে দূরে থাকেন। বারাকপুরের ইলেকশন ব়্যালিতে মিঠাই লাল সালোয়ার পরে ছিলেন। খোলা চুল হালকা মেকআপে ফাটাফাটি দেখাচ্ছিল তাঁকে। হুড খোলা গাড়িতে ভোটেপ্রচারের ময়দানে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হন স্থানীয়রা। আর রাজকে দেখা গিয়েছিল সাদা পাজামা-পাঞ্জাবিতে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী