মুম্বাইয়ে বিদেশিনীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মেক্সিকোর ৩১ বছর বয়সী এক নারীকে বারবার ধর্ষণের অভিযোগ উঠলো মুম্বাইয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে। বান্দ্রা পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহে নির্যাতিতা ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, ২০১৯ সাল থেকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। বর্তমানে সে মুম্বাইয়ে থাকে। এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হলেন ওই মহিলার ম্যানেজার।

নির্যাতিতা জানিয়েছেন, ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১৯ সালের জুলাই মাসে বান্দ্রায় নিজের বাড়িতে তাঁকে যৌন নিপীড়ন করার পর একাধিকবার ধর্ষণ করেন তিনি। তবে পরে সেই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তাঁকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। শুধু তাই নয় তার কিছু অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইলও করতো অভিযুক্ত।

পাশাপাশি নির্যাতিতা ওই নারী আরও জানিয়েছেন, অভিযুক্ত ২০২০ সালে অন্য এক নারীকে বিয়ে করার পরও তাকে মেসেজ করে অশ্লীল কথা বার্তা পাঠাতে থাকে। এই ঘটনার ভিত্তিতে মুম্বাই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৭৭ (অস্বাভাবিক যৌনতা), ৩৫৪ (মহিলার শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আক্রমণ) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই পুরো ঘটনাটি নিয়ে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের, কী অপরাধ তাঁর?

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি