কাটল জটিলতা, বুধে দিল্লিতে বাজেট পেশ

আজ মঙ্গলবারই দিল্লি বিধানসভায় আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশের কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত দিল্লি সরকারের আগামী অর্থ বর্ষের জন্য প্রস্তাবিত বাজেটে ছাড়পত্র দিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। আর ছাড়পত্র মেলায় আগামিকাল বুধবারই বিধানসভায় বাজেট পেশ করবেন আপ সরকারের অর্থমন্ত্রী কৈলাস গহলৌত।

আজ মঙ্গলবারই দিল্লি বিধানসভায় আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশের কথা ছিল। কিন্তু সোমবার সন্ধে পর্যন্ত ওই বাজেটে ছাড়পত্র দেয়নি অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে এদিন বাজেট পেশ করা যায়নি। শেষ মুহুর্তে বাজেট আটকে যাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে অবিলম্বে বাজেটে ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানান তিনি।

বাজেট আটকে যাওয়া নিয়ে দিল্লি বিধানসভায় এদিন জোর হাঙ্গামা বাঁধে। বিজেপি ও আপ বিধায়কদের মধ্যে বচসা তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত মার্শাল দিয়ে বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তকে বের করে দেন বিধানসভার অধ্যক্ষ। বাজেট পেশ না হওয়া নিয়ে আপ ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। পদ্ম শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাজেট পেশ নিয়ে নোরাং রাজনীতি করছে আপ সরকার। বেশ কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হলেও ইচ্ছাকৃতভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি। পাল্টা আপের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, রাজনৈতিক প্রভু অমিত শাহের নির্দেশে দিল্লির মুখ্যসচিব ও অর্থসচিব বাজেট পেশ যাতে আটকে যায় তার জন্য ষড়যন্ত্র চালিয়েছেন। তিনদিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন। সোমবার বিষয়টি জানতে পারার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের চাওয়া জবাবের ব্যাখ্যা দিয়ে ফাইল পাঠানো হয়েছে। কিন্তু সেই ফাইল আটকে রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

শীতের আমেজ উপভোগ করতে চান? রইল কলকাতার কাছেই সেরা ৫ জায়গার হদিশ

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা