শীতের আমেজ উপভোগ করতে চান? রইল কলকাতার কাছেই সেরা ৫ জায়গার হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হালকা শীতের আমেজ পড়েছে বাংলায়। যদিও কলকাতায় এখনও সেভাবে জাঁকিয়ে শীতের অনুভূতি মেলেনি, তবে গ্রামবাংলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শীতের আমেজ বেশ ভালভাবেই অনুভব করতে শুরু করেছেন মানুষজন। ভোরের হালকা কুয়াশা, শিশিরভেজা ঘাস, সর্ষে ফুলের হলুদ সমারোহ আর মিঠে রোদ সব মিলিয়ে গ্রামবাংলার পরিবেশ এখন বেশ মনোরম। শহরের কোলাহল, ব্যস্ততা আর একঘেয়ে জীবন থেকে একটু বিরতি নিয়ে প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটাতে মন চাইলে ঘুরে আসতেই পারেন গ্রামবাংলার এই পাঁচটি অপূর্ব ঠিকানা থেকে। কলকাতার খুব বেশি দূরে নয়, অথচ প্রতিটি জায়গাতেই মিলবে প্রকৃতির সান্নিধ্য, নিরিবিলি পরিবেশ আর মন ভালো করা এক অন্যরকম অভিজ্ঞতা।

গনগনি

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিলাবতী নদীর তীরে অবস্থিত গনগনি। বাংলার ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত এই জায়গার লাল মাটির পাহাড়, পাথুরে উপত্যকা এবং নদীর সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য আদর্শ এই ঠিকানা।

কীভাবে যাবেন: হাওড়া, শালিমার বা সাঁতরাগাছি থেকে ট্রেনে গড়বেতা স্টেশনে পৌঁছে সেখান থেকে টোটো বা গাড়িতে গনগনি যেতে পারেন।

কোথায় থাকবেন: গনগনি ও গড়বেতা সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেল এবং রিসর্ট রয়েছে।

চুপির চর

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে অবস্থিত চুপির চর শীতের অন্যতম আকর্ষণীয় ভ্রমণস্থল। শীত পড়তেই এখানে ভিড় জমায় নানা প্রজাতির পরিযায়ী পাখি। ছোট নৌকায় চেপে পাখিদের আনাগোনা দেখা এবং নদীর বুকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। যাঁরা নিরিবিলিতে সময় কাটাতে ভালবাসেন, তাঁদের জন্য এই জায়গা একেবারে উপযুক্ত।

কীভাবে যাবেন: হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলী স্টেশনে নেমে টোটো বা গাড়িতে চুপির চর পৌঁছতে পারবেন।

কোথায় থাকবেন: পূর্বস্থলী ও নবদ্বীপ সংলগ্ন এলাকায় হোটেল, গেস্ট হাউস এবং হোমস্টে রয়েছে।

শান্তিনিকেতন

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা। লাল মাটির পথ, খোয়াইয়ের প্রাকৃতিক সৌন্দর্য, কোপাই নদীর পাড় এবং সোনাঝুরি হাটের আকর্ষণ পর্যটকদের বারবার টানে। ছুটির দিনে বাউল গান শোনা, স্থানীয় হস্তশিল্প কেনাকাটা এবং গ্রামবাংলার পরিবেশ উপভোগ করতে পারেন এখানে।

কীভাবে যাবেন: হাওড়া থেকে ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে টোটো বা গাড়িতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।

কোথায় থাকবেন: বোলপুর ও শান্তিনিকেতনে বিভিন্ন বাজেটের হোটেল, রিসর্ট এবং হোমস্টে রয়েছে।

আরও পড়ুনঃ শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

সুন্দরবন

প্রকৃতির একেবারে কাছাকাছি কয়েকটা দিন কাটাতে চাইলে সুন্দরবন হতে পারে আপনার গন্তব্য। ঘন ম্যানগ্রোভ অরণ্য, নদী, খাঁড়ি এবং নৌকাবিহারের অভিজ্ঞতা এই ভ্রমণকে স্মরণীয় করে তুলবে। সজনেখালি, বিভিন্ন ওয়াচটাওয়ার এবং সুন্দরবনের পর্যটন এলাকাগুলি ঘুরে দেখতে পারেন। শীতকাল সুন্দরবন ভ্রমণের জন্য বেশ মনোরম সময়।

কীভাবে যাবেন: কলকাতা থেকে ট্রেনে ক্যানিং পৌঁছে সেখান থেকে গাড়িতে গোদখালি যেতে হবে। গোদখালি থেকে লঞ্চ বা নৌকায় সুন্দরবনের বিভিন্ন পর্যটনস্থলে পৌঁছনো যায়।

কোথায় থাকবেন: সুন্দরবনে একাধিক রিসর্ট, হোটেল, হোমস্টে এবং পর্যটন আবাস রয়েছে। আগে থেকে বুকিং করে যাওয়া ভালো।

 তাজপুর

সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন তাজপুর থেকে। দিঘার তুলনায় এখানে পর্যটকদের ভিড় কিছুটা কম থাকে। বিস্তীর্ণ সমুদ্রসৈকত, লাল কাঁকড়ার আনাগোনা এবং নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন কাটানোর জন্য আদর্শ এই জায়গা। সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা কিংবা বালুকাবেলায় হাঁটাহাঁটি ছোট্ট ছুটিকে আনন্দময় করে তুলবে।

কীভাবে যাবেন: কলকাতা থেকে বাস বা গাড়িতে কাঁথি হয়ে তাজপুর পৌঁছতে পারেন। ট্রেনে কাঁথি বা দিঘা পৌঁছেও সেখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যায়।

কোথায় থাকবেন: তাজপুর সমুদ্রসৈকতের আশপাশে বিভিন্ন বাজেটের হোটেল, কটেজ ও রিসর্ট রয়েছে।

তাই শীতের আমেজে শহরের ব্যস্ততা থেকে একটু বিরতি নিতে চাইলে ঘুরে আসুন এই পাঁচটি ঠিকানার যে কোনও একটিতে। দূরে যাওয়ার ঝক্কি ছাড়াই গ্রামবাংলার শান্ত পরিবেশ কিংবা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলবে এখানে।

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা