বাংলা সম্পর্কে বড় ঘোষণা নেই, হতাশ মধ্যবিত্ত, করদাতাদেরও প্রত্যাশায় ধাক্কা!‌‌ কী বললেন অর্থমন্ত্রী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ২০২৬–২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ বলে লোকসভায় জানালেন নির্মলা সীতারামন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে বাজেট ঘাটতি জিডিপির ৪.৩ শতাংশ হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একইসঙ্গে ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন বলে বাজেট পেশের সময় জানিয়ে দিলেন নির্মলা। এই আবহে হু হু করে পড়েছে সেনসেক্স এবং নিফটির সূচক। বাজেট পেশের পরও তা উঠে দাঁড়াল না সেভাবে। বরং দালাল স্ট্রিটে রক্তক্ষরণ আরও বাড়ল।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ থাকবে। আরও সরলীকরণ করা হবে কর কাঠামো। ছোটমাপের আয়কর ফাঁকিতে শুধুই জরিমানা করা হবে। জেলে যাওয়া থেকে বাঁচতে দিতে হবে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা। ২০২৬–২৭ সালের বাজেট ঘোষণায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বলেন, ‘‌২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়।’‌

অন্যদিকে ভবিষ্যতের ভারত গড়তে মূলধনী খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে বরাদ্দ ১২.২ লক্ষ কোটি টাকা। ১৬তম ফিনান্স কমিশনের প্রস্তাবে মান্যতা দিয়ে মোট আয়ের ৪১ শতাংশ ফিরিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকেই। ২০২৬–২৭ অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বলে ঘোষণা নির্মলার। আর লগ্নিতে আগ্রহ বাড়াতে করদাতাদের জন্য ১৫জি এবং ১৫ এইচ নিয়ে ঘোষণা করেছেন তিনি। একাধিক সংস্থায় যাঁরা লগ্নি করেছেন তাঁরা সরাসরি সংস্থা থেকে শংসাপত্র নিতে পারবেন বলেও জানান অর্থমন্ত্রী। গাড়ি দুর্ঘটনা জনিত মামলায় ভুক্তভোগী যে আর্থিক ক্ষতিপূরণ পাবেন সেটায় আর দিতে হবে না কর। এই বাজেটে একদিকে করদাতারা যেমন কিছু পেলেন না তেমনই মধ্যবিত্তদের প্রতাশাও পূরণ হল না বলে মনে করা হচ্ছে।

এছাড়া এবার রবিবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, ০.০২ শতাংশ থেকে এসটিটি বাড়িয়ে ০.০৫ শতাংশ হবে। অর্থাৎ বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশ। এসটিটি অর্থাৎ সিকিয়োরিটিস ট্রানজাকশন ট্যাক্স কার্যকর হয় স্টক কেনাবেচার ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ড-সহ নানা ক্ষেত্রে বিনিয়োগেই কার্যকর হয় এই কর। একলাফে কর বেশ খানিকটা বেড়ে যাওয়ায় বিনিয়োগের পরিমাণ কমতে পারে। সেই আশঙ্কাতেই কমতে থাকে সেনসেক্স এবং নিফটি। তবে তাৎপর্যপূর্ণভাবে সরাসরি করকাঠামো অর্থাৎ আয়কর কাঠামোয় কোনও বদলের কথা ঘোষণা করেননি অর্থমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে দিশাহীন, মহিলা বিরোধী, কৃষক বিরোধী এবং বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে তোপ দেগেছেন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা