কৃষি আইন প্রত্যাহারে মোদির ওপর চটেছেন প্রতিরক্ষামন্ত্রী

আইন আবার কালো হয় নাকি, মন্তব্য তাঁর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী মোদি বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করায় বেজায় চটেছেন তাঁর প্রতিরক্ষামন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কালা কানুন বলে চিলচিৎকার জুড়ে দিয়েছেন কৃষকেরা। বিরোধীরাও তাঁদের সঙ্গে গলা মিলিয়ে বলছেন, কালো আইন, কালো আইন। আইন আবার কালো হয় নাকি। কালো তো কালির রঙ।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি এও বলেছেন, তাঁর সরকার কৃষকদের পক্ষেই। অন্নদাতাদের স্বার্থের কথা ভেবেই তাঁর সরকার তিনটি আইন তৈরি করেছিল। কিন্তু আইনের ইতিবাচক দিকের কথা অন্নদাতাদের বোঝাতে ব্যর্থ হয়েছেন। তাই, ওই তিন আইন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত যে তিনি মেনে নিতে পারেনি সেটাই বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘লক্ষ্য করলে দেখা যাবে, কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্ধের মতো অনুসরণ করি। কৃষকনেতাদের প্রশ্ন, কৃষি আইনে কালোটা কোথায় আপনারা কোথায় দেখলেন? কালো তো একমাত্র কালির রঙ হয়। আসলে কৃষক সংগঠনগুলির মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। তাই, তারা প্রান্তিক কৃষকদের কথা ভুলে গিয়ে আন্দোলনে মেতে উঠলেন, আর প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত তিনটি আইনই প্রত্যাহার করে নিলেন।’

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…