চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইয়ের মীরা রোড হত্যাকাণ্ড: লিভ ইন সঙ্গী আত্মহত্যা করেছে, দাবি অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি: লিভ ইন সঙ্গীকে খুন করেদেহ টুকরো টুকরো করার অভিযোগে বুধবার মনোজ সাহানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশি জেরায় খুনের কথা অস্বীকার করে ধৃত ব্যক্তির দাবি, তাঁর সঙ্গী সরস্বতী বৈদ্য বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশের জেরার মুখে অভিযুক্ত মনোজ জানিয়েছেন, তিনি এইচআইভি পজিটিভ ছিলেন। সঙ্গী সরস্বতী বৈদ্যের সঙ্গে তাঁর কোনও শারীরিক সম্পর্ক ছিল না। সরস্বতী বিষ খেয়ে আত্মহত্যা করার পর মৃত্যুর জন্য তাকে দায়ী করা হবে এই ভয়ে তিনি কেবলমাত্র তাঁর দেহ কেটে ফেলার চেষ্টা করেছেন। সেই সঙ্গে মনোজের দাবি, দেহ লোপাট করে দেওয়ার পরে তিনি নিজেও আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। যদিও তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, অভিযুক্ত গোয়েন্দাদের বিভ্রান্ত করার জন্য এমন দাবি করতে পারেন। ৫৬ বছর বয়সী মনোজকে ১৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোজ সাহানি (Manoj Sahani) গত তিন বছর ধরে মীরা রোড এলাকার আকাশগঙ্গা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে সরস্বতী বৈদ্য (Saraswati Vaidya) নামে ৩২ বছরের এক মহিলার সঙ্গে ভাড়া থাকছিলেন। বুধবার স্থানীয়রা ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাঁরা পুলিশকে ফোন করেন। ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় নয়ানগর থানার (Nayanagar police station) পুলিশ। ফ্ল্যাট থেকে মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সঙ্গে অভিযুক্ত মনোজ সাহানিকেও ওইদিন গ্রেফতার করেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ