অশান্ত মণিপুর, পদক ফেরানোর হুমকি মীরাবাই চানু-সহ ১১ ক্রীড়াবিদের

মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত মাসখানেকের বেশি সময় ধরে জ্বলছে মণিপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: হিংসায় দীর্ণ মণিপুরে অবিলম্বে স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন মীরাবাই চানু-সহ ১১ ক্রীড়াবিদ। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যে দ্রুত শান্তি ও স্বাভাবিক অবস্থা না ফিরলে পদক ও সম্মান ফেরানোর মতো কঠিন পদক্ষেপ করা হবে। মণিপুরের ১১ বিখ্যাত ক্রীড়াবিদের চিঠি কার্যত কেন্দ্রের বিজেপি সরকারের কাছে যথেষ্টই অস্বস্তির বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গত মাসখানেকের বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। ইতিমধ্যেই হিংসায় প্রাণ হারিয়েছেন ৮০ জনের বেশি। তবে সেনা ও আধা সেনা নামিয়ে এবং কার্ফু জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি রাজ্যের বিজেপি সরকার। ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে রয়েছে। কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও দিন দিন আকাশছোঁয়া হয়ে উঠেছে। পরিস্থিতি পর্যালোচনায় গতকাল সোমবারই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পা রাখার পরেই দফায়-দফায় বৈঠক করে চলেছেন তিনি।

মণিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পা রাখার পরেই তাঁকে চিঠি দিয়েছেন অলিম্পিকে পদকজয়ী মীরাবাই চানু, পদ্মশ্রীপ্রাপ্ত ভারোত্তলনকারী কুঞ্জরানী দেবী, জাতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভেম ভেম দেবী এবং বক্সার এল সারিতা দেবী-সহ ১১ ক্রীড়াবিদ। অবিলম্বে রাজ্যে শান্তি ফেরানো, ২ নম্বর জাতীয় সড়ক অবরোধমুক্ত করা-সহ আট দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, ‘রাজ্যে শান্তি না ফিরলে পদক ও পদ্মশ্রী-সহ বিভিন্ন খেতাব ফিরিয়ে দেওয়া হবে।’

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির