যুদ্ধবিমান মিরাজের চাকা চুরি করে চম্পট দিল চোর

বিষয়টি প্রকাশ্যে আসার পরেই হৈহৈ কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ধরতে হবে চোর।

তাও যে সে চোর নয়। সেই চোর যে কিনা বিমানের চাকা গায়েব করেছে।

বিমান কিন্তু এ সে বিমান নয়। যুদ্ধবিমান মিরাজ।

শুনতে অবাক লাগলেও এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী যোগী রাজ্য। আর চোর ধরতে মাঠে পুলিশ-সহ গোটা প্রশাসন। ঘটনাটি ঘটেছে লখনউয়ের বিকেটি এলাকায়।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মিরাজ যুদ্ধবিমানের পাঁচটি টায়ার নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানের যোধপুরের বায়ুসেনা ঘাঁটিতে। মাঝপথেই একটি টায়ার উধাও। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই হৈহৈ কাণ্ড।

ট্রেলারের চালক হেম সিং রাওয়াতের বয়ান অনুসারে, উত্তরপ্রদেশের আশিয়ানা থানা এলাকায় বিশাল যানজটে মধ্যে তিনি পড়ে যান। ওই এলাকার একটি হোটেলের পাশে দাঁড়িয়ে ছিল একটি স্করপিও। ওই স্করপিও থেকে দুজন নেমে পালায়। বিষয়টি চোখে পড়তে তিনি চোরদের তাড়াও করেন। কিন্তু চোর ততক্ষণে উধাও।

ঘটনার পরে পরে তিনি পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানান। একটি অভিযোগও দায়ের করেন। বায়ুসেনার একটি তদন্তদল বিকোটি বিমানঘাঁটি থেকে ঘটনাস্থল পর্যন্ত এলাকার নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ