মুখ্যমন্ত্রী স্ট্যালিন-সহ তামিলনাড়ুর একঝাঁক তারকার বাড়িতে বোমা, হুমকি বার্তায় আতঙ্ক

শুধু স্ট্যালিন নন, তামিল সুপারস্টার অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং খুশবুর বাসভবনেও ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বাড়িতে রাখা আছে বোমা! এবার এমনই হুমকি ইমেলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল তামিলনাড়ুতে। শুধু স্ট্যালিন নন, তামিল সুপারস্টার অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং খুশবুর বাসভবনেও ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, হুমকি ইমেইলটি পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) কার্যালয়েও পাঠানো হয়েছিল, যার ফলে ঘটনার গুরুত্ব দিয়ে চারজনের বাসভবনেই তাৎক্ষণিকভাবে নিরাপত্তা তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার (১৬ নভেম্বর) রাতে তামিলনাড়ুর ডিজিপির অফিসে একটি ইমেল পাঠানো হয়।

যেখানে দাবি করা হয় যে, এম কে স্ট্যালিন, তামিল সুপারস্টার অজিত কুমার, অরবিন্দ স্বামী এবং খুশবুর বাসভবনে বোমা রাখা আছে। যখন তখন তা ফাটতে পারে। অভিনেতাদের এবং মুখ্যমন্ত্রীর বাড়িঘর উড়িয়ে দেওয়া হবে। এহেন ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী-সহ চার জনের বাড়িতেই পাঠানো হয় বোমা স্কোয়াড। তবে কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পরেও সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। পুলিশের অনুমান, ভুয়ো ইমেল কেউ পাঠিয়েছিল। গোটা ঘটনা আপাতত পুলিশ খতিয়ে দেখছেন। এবং কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে সেটাও অনুসন্ধান করছে পুলিশ। তবে তামিলনাড়ু তারকাদের হুমকি ইমেল পাঠানো প্রথম নয়। গত সপ্তাহে চেন্নাইয়ের ইঞ্জামবাক্কামে অজিত কুমারের বাসভবনেও এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে বোমা হামলার হুমকি পাওয়ার অভিযোগ উঠেছিল। হুমকি মেইলের পরপরই, কর্মকর্তারা অভিনেতার ভবন এবং আশেপাশের এলাকায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালান। তবে, পরিদর্শনের সময় কোনও বিস্ফোরক পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ হুমকি প্রেরক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

পুলিশ কর্মকর্তারা ইস্ট কোস্ট রোডের (ইসিআর) পাশে অভিনেতার বাড়িতে একটি বোমা স্কোয়াড মোতায়েন করেন এবং নিশ্চিত হওয়ার আগে কয়েক ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়। পরে তদন্তকারীরা বলেন যে এটি একটি ভুয়ো খবর। এছাড়াও, ডিজিপি অফিস এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে একটি ইমেলও পেয়েছিল যেখানে দাবি করা হয়েছাল যে একক্কাট্টুথাঙ্গালে অরুণ বিজয়ের বাসভবনে বোমা রাখা হয়েছে। তথ্য পাওয়ার পরপরই, পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা সম্পত্তিটি তল্লাশি করে কোনও বিস্ফোরক পদার্থ খুঁজে পাননি।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের