আরজি করে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসপাতাল চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। সিজারিয়ান অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের গাফিলতিতে নবজাতকের পা ভেঙে গিয়েছে-এই অভিযোগ থেকেই শুরু হয় ক্ষোভ। ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটির মৃত্যু হলে সেই ক্ষোভবিক্ষোভে রূপ নেয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালের ভিতরেই মৃত শিশুর পরিবারের সদস্যরা প্রতিবাদে শামিল হন। একই দিনে মৃত সন্তান প্রসবের অভিযোগে আর এক প্রসূতির পরিবারও বিক্ষোভ দেখায়। 

পরিবারের দাবি, শোভাবাজার হাটখোলার বাসিন্দা সিমরান কুমারীকে গত সোমবার হাসপাতালের অ্যানেক্স অবিনাশ দত্ত ম্যাটার্নিটি হোমে ভর্তি করা হয়। বুধবার সকালে সিজারিয়ান অস্ত্রোপচারে কন্যাসন্তানের জন্ম হয়। প্রসবের পর চিকিৎসকদের তরফে জানানো হয়, অস্ত্রোপচারের সময় শিশুটির বাঁ পায়ের ফিমার হাড় ভেঙেছে। পাশাপাশি জন্মের পরই তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে অক্সিজেন সাপোর্টে এসএনসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন: মেডিকেল কোটায় জালিয়াতি, হাতানো নথি দিয়ে ‘চড়া দামে’ ট্রেনের টিকিট বিক্রি, গ্রেফতার ৪

তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, শিশুটির ‘ব্রিচ প্রেজেনটেশন’ ছিল, অর্থাৎ গর্ভে মাথা উপরের দিকে ছিল। প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলেও ঝুঁকি বাড়ায় জরুরি ভিত্তিতে সিজার করা হয়। সেই সময়েই পায়ের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। কর্তৃপক্ষের মতে, শিশুর মৃত্যুর কারণ ফ্র্যাকচার নয়, বরং জন্মগত অক্সিজেনের ঘাটতি বা বার্থ অ্যাসফিক্সিয়া। জন্মের পর শিশুটি কাঁদেনি, ফুসফুস পুরোপুরি প্রসারিত হয়নি, ফলে শরীরে মারাত্মক অক্সিজেনের অভাব তৈরি হয় এবং একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু ঘটে।

এ দিন তিলজলার বাসিন্দা পারুল খাতুনের মৃত সন্তান প্রসবের ঘটনাও নতুন করে উত্তেজনা ছড়ায়। হাসপাতাল সূত্রে জানানো হয়, অস্ত্রোপচারের সময়েই দেখা যায় শিশুটি গর্ভেই মারা গিয়েছিল। হাসপাতালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, প্রাথমিক তদন্তে চিকিৎসায় গাফিলতির প্রমাণ মেলেনি, তবে দুই ঘটনারই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’ ও বেঙ্গল ধাবায় হানা খাদ্য দফতরের, উদ্ধার ৬০ কেজি পচা মাংস

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের