মণিপুরের মহিলাদের যন্ত্রণা বোঝেন না মোদি, খোঁচা পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মণিপুরের জাতিহিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। মণিপুরের মহিলাদের যন্ত্রণা মোদি সরকার বোঝেন না বলে কটাক্ষ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ।  হিংসার আগুনে  জ্বলা মণিপুরে কেন প্রধানমন্ত্রী গেলেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

বৃহস্পতিবার পুণের বিদে দলের এক সমাবেশে মণিপুর প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে খোঁচা দিয়ে শরদ পওয়ার বলেন, ‘মণিপুরে মানুষেরা একে অপরকে আক্রমণ করছে, মহিলাদের সম্মানহানি হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অথচ বিজেপি নিশ্চুপ। সংসদেও মণিপুর নিয়ে কোনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী। দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ভাইরাল ভিডিয়োকাণ্ড নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠার পরে মাত্র ৩৬ সেকেন্ডের এক বক্তব্য রেখেছিলেন। আর অনাস্থা প্রস্তাবের সময় মাত্র দুই মিনিট ব্যয় করেছিলেন।’

মণিপুরে কেন প্রধানমন্ত্রী গেলেন না তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন মরাঠা নেতা। তাঁর কথায়, ‘মণিপুরের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে অবশ্যই একবার ওই রাজ্যে যাওয়া উচিত ছিল। কিন্তু গত তিন মাস ধরে রাজ্য জ্বললেও একবারও যাননি। ‘ গত ৩ মে থেকে ক্রমাগত জাতিগত সংঘর্ষে বিধ্বস্ত মণিপুর। কুকি বনাম মেইতেইদের সংঘর্ষে দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছে কয়েক হাজার পরিবার। 

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা