দেশের ভবিষ্যৎ ঘুমিয়ে ফুটপাতে, মোদি সরকার মুখ ঘুরিয়ে

দেশের শিশুদের একাংশের আজও ভিক্ষে করে রাত কাটাতে হচ্ছে রাস্তার ধারে থাকা ফুটপাতে। অথচ তাঁদের নিয়ে কোনও ভাবনাই নেই মোদি সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকে যে শিশু, আগামীতে সেই দেশের ভবিষ্যৎ। কিন্তু দেশের দুর্ভাগ্য সেই ভবিষ্যতের দিন কাটছে রাস্তার ধারের ফুটপাতে। আর সে সব দেখেও দেখছে না ‘Bullet Train’ আর ‘Vande Bharat Express’ চালানোয় মগ্ন মোদি সরকার(Modi Government)। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এখন সব রাজ্যকেই আপলোড করতে হয় ফুটপাতের শিশু পরিসংখ্যান। সেই তথ্য আপলোড হয় Bal Swaraj-CISS পোর্টালে। সেখানেই দেখা যাচ্ছে দেশের শিশুদের একাংশের আজও ভিক্ষে করে রাত কাটাতে হচ্ছে রাস্তার ধারে থাকা ফুটপাতে। আর সেই তালিকায় সবার ওপরেই জ্বলজ্বল করছে যে রাজ্যটির নাম, তা আর অন্য কোনও রাজ্য নয়, খাস দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নিজ রাজ্য গুজরাত(Gujrat)। দেশের অন্যতম ‘Model’ ও ‘Double Engine’ রাজ্য যেখানে বিজেপির শাসন চলে। শুধু গুজরাতই নয় দেশের একাধিক ‘Double Engine’ রাজ্যে ফুটপাতে দিন কাটানো শিশুর সংখ্যা রীতিমত চোখে পড়ার মতো। বাংলা(Bengal) কিন্তু সেই সব রাজ্যদের তুলনায় অনেক অনেক যোজন যোজন পিছিয়ে। সারা রাজ্যে মাত্র ১৭৩জন শিশুর রাস্তার ফুটপাতে দিন কাটে।

আরও পড়ুন বেপাত্তা প্রায় ২ লক্ষ কোটি টাকা, প্রশ্নের মুখে India Post

Bal Swaraj-CISS পোর্টালের Children In Street Situation বিভাগে গেলেই চোখে পড়বে গুজরাতে এখনও ১ হাজার ৯৯০ জন শিশুকে রাস্তায় থাকতে হয়। করতে হয় ভিক্ষে। এর মধ্যে আবার ১ হাজার ৮৬ শিশু ফুটপাতেই থাকে পরিবারের সঙ্গে। পিছিয়ে নেই আর এক ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য উত্তরপ্রদেশ। যোগী-রাজ্যেও ফুটপাতে রাত কাটানো শিশুর সংখ্যা ১ হাজার ৩৮ জন। হরিয়ানায় সংখ্যাটি ৭৭৭। কর্ণাটকে ১ হাজার ২২০। মধ্যপ্রদেশে ১ হাজার ৪৯১। বিজেপি-শিবসেনা জোটের মহারাষ্ট্রে ভিক্ষে করে রাস্তায় রাত কাটানো শিশুর সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে সর্বাধিক। এই রাজ্যে এখনও রাস্তায় থাকতে হয় ৫ হাজার ১৫৩ জন শিশুকে। এরপরেই গুজরাত। দেশের মধ্যে দ্বিতীয়। সেখানে মমতা বন্দ্যেপাধ্যায়ের শাসনে চলা পশ্চিমবঙ্গে মাত্র ১৭৩ জন শিশু রাস্তায় রাত কাটায়। তার মধ্যে ১৫৬ জনই সারাদিন ভিক্ষে করে রাতে ফিরে যায় পরিবারের কাছে বস্তি বা কুঁড়েতে। National Commission for Protection of Child Rites বা NCPCR’র এর তত্ত্বাবধানে থাকা ওই পোর্টাল মোতাবেক স্রেফ শিশুর ফুটপাতে থাকার তথ্য নথিভূক্ত হলেও আদতে মোদি জমানায় কত লোককে যে রাস্তায় রাত কাটাতে হয়, তা সহজেই অনুমেয়।

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা