Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোট বিপর্যয় রুখতে মোরবি গিয়েছিলেন মোদি, বলছে গণনার ফল

গুজরাত বিধানসভা নির্বাচনে মোরবি সেতু বিপর্যয় (Morbi Bridge Disaster) প্রভাব ফেলত পারে তা আন্দাজ করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujrat Assembly Election) মোরবি সেতু বিপর্যয় (Morbi Bridge Disaster) প্রভাব ফেলত পারে তা আন্দাজ করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই কারণে ড্যামেজ কন্ট্রোল (Damage Control) করতে সব কাজ ফেলে মোরবিতে ছুটে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার গুজরাত বিধানসভা ভোটের প্রাথমিক গণনার ট্রেন্ড তারই প্রমাণ দিচ্ছে।

গত ৩০ অক্টোবর গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে কম করে ১৩০ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে সেই সংখ্যাটা আরও বেশি। ঘটনার ৪৮ ঘন্টা পার হয়ে যাওয়ার পর ১ নভেম্বর ঘটনাস্থলে গিয়েছিলেন মিস্টার প্রাইম মিনিস্টার। গুজরাতের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সেই সময় ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছিলেন নরেন্দ্র মোদি। সেই মোরবি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের ফল প্রকাশ আজ। গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে সাধারণ মানুষের মগজ ধোলাই করতে অনেকটা সফল হয়েছেন হিন্দুত্বের ফেরিওয়ালা নরেন্দ্র দামোদর দাস মোদি। তা যদি না হত, তাহলে মুহূর্তের মধ্যে সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর প্রভাব জনমানসে পড়ত। আর মানুষের সেই ভাবনার প্রতিফলন দেখা যেত ভোটবাক্সে। কিন্তু এখনও পর্যন্ত গণনার ট্রেন্ড  বলছে প্রশাসনিক গাফিলতিতে শতাধিক মানুষের মৃত্যু কোনও ছাপ ফেলেনি বিজেপির সমর্থনে। হিন্দুত্বের ক্যারিশ্মার কাছে শতাধিক মানুষের মৃত্যুও তুচ্ছ। এখনও পর্যন্ত মোরবি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির দল।

১৮২ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভার নির্বাচনে গণনার ট্রেন্ড অনুযায়ী ইতিমধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৪৮টি আসনে।  কংগ্রেস এগিয়ে রয়েছে ২৪টি আসনে। অন্যদিকে দিল্লি পুরসভা নির্বাচনে বিজেপিকে বুলডোজ করে দেওয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৫টি আসনে।  অন্যান্য দল এগিয়ে রয়েছে ৫টি আসনে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের