চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৪-এ ফিরবেন না মোদি, হুঙ্কার নীতীশের

নিজস্ব প্রতিনিধি, পাটনা:  বিহার শাসনের দায়িত্ব কাঁধে নিয়েই প্রধানমন্ত্রী মোদির ভবিষ্যদ্বাণী করে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) । জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই।

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সংবাদমাধ্য়মের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন। লোকসভার পরবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা থাকি অথবা না থাকি, সেটা বড় কথা নয়। বড় কথা প্রধানমন্ত্রী পদে (PM Post) দেশবাসী মোদিকে দেখতে পাবেন কি না। আমি দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিই, দেশবাসী পরবর্তী প্রধানমন্ত্রী পদে আর মোদিকে দেখতে পাবে না। এই প্রসঙ্গে তিনি অ-বিজেপি রাজনৈতিকদলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। 

নীতীশ কুমার বলেন, ‘শেষ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি (Modi) বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসীন হন। এখন প্রশ্ন হল, পরবর্তী লোকসভা ভোটে তিনিই আবার প্রধানমন্ত্রী হবেন কি না? সবার আগে আপনাদের জানিয়ে দিই – আমি প্রধানমন্ত্রী পদের দাবিদার নই। কোনও ইচ্ছেও আমার নেই। কিন্তু একটা কথা আজ আপনাদের জানিয়ে দিই – দেশ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অন্তত মোদিকে দেখবে না। ‘ 

নীতীশ কুমারের বক্তব্য়কে রাজনৈতিকমহল একটু অন্যচোখেই দেখছে।  তারা বলছে, মুখ্য়মন্ত্রী বুঝিয়ে দিলেন বুধবার থেকেই তিনি তাঁর আগামীদিনের লড়াইয়ের  অভিমুখ ঠিক করে নিলেন। আগামীদিনে তার লক্ষ্য মোদি-মুক্ত ভারত। আর সেটা আরও স্পষ্ট হচ্ছে, অ-বিজেপি দলগুলিকে জোট বাঁধার আর্জির মধ্যেই। তাদের সঙ্গে নিয়েই আগামীদিনে সম্মুখসমরে নামতে চলেছেন তিনি।   

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ