বাঁদর ছানার কাণ্ড, এক লাফে উঠে বসল শশী থারুরের কোলে, তার পর …

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে কিছু না বলেও ভালবাসা যায়, এই কথা অনেকেই বলেন। এবার তারই প্রমাণ মিলল কংগ্রেস সাংসদ শশী থারুর সোশ্যাল মিডিয়ার পোস্টে। সম্প্রতি এক হনুমানের সাথে আদরঘন পোস্ট শেয়ার করেছেন সাংসদ এবং এটিকে “একটি অসাধারণ অভিজ্ঞতা” বলে অভিহিত করেছেন তিনি। 

জানা গিয়েছে, বুধবার বাগানে বসেছিলেন শশী থারুর। সেই সময় আচমকায় তাঁর কোলে এসে বসেন এক বাঁদর। ক্ষুধার্ত ভেবে বাঁদরকে কলা দেন সাংসদ। আর তাতেই খুশি হয়ে গিয়ে আলিঙ্গন করে সাংসদকে প্রণাম করেন বাঁদর। প্রায় দীর্ঘক্ষণ তাঁর দিকে তাকিয়ে থাকে বাঁদরটি। আর সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। কংগ্রেস সাংসদ এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানান, “যখন আমি বাগানে বসে আমার সকালের খবরের কাগজ পড়ছিলাম, তখন একটি বাঁদর ঘোরাঘুরি করে, সোজা আমার দিকে এগিয়ে গেল এবং আমার কোলে  এসে দাঁড়াল”। তিনি আরও লেখেন,  “তিনি ক্ষুধার্তভাবে কয়েকটা কলা খেয়েছিলেন যা আমরা তাকে দেওয়া হয়েছিল, আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি আস্তে আস্তে উঠতে শুরু করলাম, সে লাফিয়ে লাফিয়ে চলে গেল”।  এর পাশাপাশি প্রানীর কামড় নিয়েও ভীত ছিলেন সাংসদ। তিনি বলেন, “বন্যপ্রাণীর প্রতি শ্রদ্ধা আমাদের মধ্যে গেঁথে আছে, তাই যদিও আমি বাঁদরের কামড়ের ঝুঁকি নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম, আমি শান্ত ছিলাম এবং তার উপস্থিতিকে অ-হুমকি হিসাবে স্বাগত জানিয়েছিলাম। আমি সন্তুষ্ট যে আমার বিশ্বাস জন্মেছে এবং আমাদের সাক্ষাৎ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মৃদু।”

আর সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই  পোস্টটি ২৫ হাজার ভিউ পেয়েছে৷ শত শত লোক থারুর এবং তার বাগানে অপ্রত্যাশিত দর্শনার্থীর “শান্তিপূর্ণ এবং মৃদু” মুখোমুখি হওয়ার প্রশংসা করে লাইক করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন,”ওহ, খুব মিষ্টি” । এই খুব সুন্দর. আপনারা দুজনেই প্রেম এবং স্নেহ উপভোগ করছেন বলে মনে হচ্ছে। আরেকজন “খুব আরাধ্য” বলেও জানিয়েছেন। 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা