Loading live market data...
Loading active stocks...
Connecting...

Morbi:  ধর্মাবতার, সব কিছুই হয়েছে ভগবানের ইচ্ছায়: আদালতে বয়ান ধৃতের

জবাব শুনে বিস্মিত বিচারক

Share:

নিজস্ব প্রতিনিধি, মোরবি (গুজরাত): যা কিছু হয়েছে সবই হয়েছে ওপরওয়ালার ইচ্ছায়। এখানে কারও হাত নেই।

আদালতে এমনই নির্লিপ্ত জবাব দিল মোরবি সেতু দুর্ঘটনায় ধৃত ওরেভা সংস্থার ম্যানেজার দীপক পারেখ। সেতু দুর্ঘটনার তদন্তে গঠিত সিট কিছুদিন আগে তাকে গ্রেফতার করে। সে ছাডা়ও ধরা পড়েছে আরও আটজন। পারেখকে বুধবার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়।

মামলায় বাদী পক্ষের আইনজীবী তাঁর কাছে জানতে চান কী কারণে সেতু ভেঙে পড়েছে বলে সে মনে করে। জবাবে পারেখ বলেন, সব কুছ হুয়া ভগবানকে ইচ্ছা অনুসার। ইসমে হামরা কোয়ি কসুর নেহি (যা কিছু হয়েছে ভগাবনের ইচ্ছেতেই হয়েছে। এর মধ্যে আমার কোনও হাত নেই।) এমন জবাব শুনে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট-সহ আদালতে উপস্থিতি অন্যান্য আনজীবীরা যুগপৎ বিস্মিত হন।

অনেকে এই জবাবের মধ্যে প্রধানমন্ত্রী মোদির মন্তব্যের সাযুজ্য খুঁজে পেয়েছেন। কলকাতার পোস্তা সেতু ভেঙে পড়ার পর প্রধানমন্ত্রীর মন্তব্য ছিল, এটা ভগবানের মার নয়, এটা দুর্নীতির মার। ব্যাখ্যা করলে দাঁড়ায়, পোস্তা সেতু নির্মাণে রাজ্য সরকার দুর্নীতি করেছে। এই মন্তব্য ঘিরে রীতিমতো ক্ষোভ তৈরি হয়। এবার প্রায় একই ধরনের মন্তব্য শোনা গেল মোরবি সেতু দুর্ঘটনায় ধৃত এক অভিযুক্তের মুখে।

এদিকে, পুলিশ ওরেভা সংস্থার শীর্ষকর্তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে। দুর্ঘটনার পর পুলিশ ধরপাকড় শুরু করেছে -এই খবর পাওয়া মাত্র ওরেভা তাদের ব্যবসা বন্ধ করে পালায়।  অন্যদিকে, অ-বিজেপি সব রাজনৈতিক দল সেতু দুর্ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবিতে সরব।

আরও পড়ুন দায়সারা মেরামতি করে রং, মোরবিতে ব্রিজ বিপর্যয়ে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক রিপোর্টে

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার