Loading live market data...
Loading active stocks...
Connecting...

Morbi: দায়সাড়া এফআইআর পুলিশের, নাম নেই সেই সংস্থার

অজ্ঞাতপরিচয় সংস্থার নামে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর:  একসঙ্গে এত মানুষের মৃত্যুর পরেও মোরবি সেতুর ঘটনায় পুলিশের দায়ের করা এফআইআর-য়ে নাম নেই সেই সংস্থার, যারা পুরসভার ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতু ব্যবহারের জন্য খুলে দিয়েছিল। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এফআইআর-য়ে লেখা হয়েছে ‘অজ্ঞাতপরিচয় সংস্থা’। নাম নেই সংস্থার কোনও আধিকারিকের।অথচ দুনিয়া জেনে গিয়েছে কাকে সেতু মেরামতি ও সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেতু মেরামতি, সংস্কার, রক্ষনাবেক্ষণের দায়িত্ব পেয়েছিল ওরেভা। চুক্তি হয়েছিল ১৫ বছরের।

সব থেকে উল্লেখ করার মতো বিষয় হল, দুর্ঘটনার পরে পরে মোরবি পুরসভার শীর্ষকর্তা এস জিলা জানিয়ে দিয়েছিলেন, কারা এই সেতু মেরামতি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিল। তিনি এও বলেন, পুরসভার ফিটনেস সার্টিফিকেট ছাডা়ই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তাঁর বয়ান ও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

পুলিশ ৩০৪, ৩০৮ এবং ১০৪ ধারায় অজ্ঞাতপরিচয় সংস্থার নামে এফআইআর দায়ের করেছে। উল্লেখ করা হয়েছে দুটি শব্দ – চূড়ান্ত গাফিলতি এবং দায়সাড়া মনোভাবের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এফআইআর-য়ে বলা হয়েছে, সেতু ভেঙে পড়ার পিছনে কিছু কারিগরি ত্রুটিও রয়েছে।

এই এফআইআর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন একটাই- পুলিশ কাকে বাঁচাতে চাইছে। অ-বিজেপি সব দল এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যাপারে একটি শব্দ খরচ করা হয়নি। শুধু বলা হয়েছে, উচ্চপর্যায়ের তদন্ত হবে। দায়সাড়া এফআইআর হলে তদন্ত কেমন হবে, তা বোধহয় ব্যাখ্যার দরকার পড়ে না।

আরও পড়ুন Mexico: উদ্বোধন করতে গিয়ে ভাঙল সেতু, এপাং-ওপাং ঝপাং নর্দমায়

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার