চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শম্ভু-খানৌরি সীমান্তে ধর্নারত কৃষকদের তাঁবু বুলডোজারে গুঁড়িয়ে দিল পঞ্জাব পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: শম্ভু ও খানৌরি সীমান্তে ১৩ মাস ধরে ধর্নারত কৃষকদের তাঁবু বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল পঞ্জাবের আম আদমি পার্টির সরকার। শুধু তাই নয়, কৃষকদের বেধড়ক লাঠিপেটা করে হঠিয়ে দেওয়া হল। কৃষক নেতা জগজি‍ৎ সিংহ ডাল্লেবোল ও সরবন সিংহ পান্ধের-সহ কয়েকশো কৃষককে আটকও করা হয়েছে। পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষে বুধবার (১৯ মার্চ) রণক্ষেত্র হয়ে উঠে শম্ভু ও খানৌরি সীমান্ত। আম সরকারের এমন দমনপীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছেন আন্দোলনকারী কৃষকরা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানকে হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেছেন, ‘দিল্লির মানুষ যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে ঝেঁটিয়ে বিদায় করেছে, তেমনই আগামী বিধানসভা ভোটেও পঞ্জাব থেকে আপ সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা হবে।’

নিজেদের দাবি দাওয়া আদায়ে দিল্লি গত বছর দিল্লি অভিযানের ডাক দিয়েছিল একাধিক কৃষক সংগঠন। কিন্তু হরিয়ানার পুলিশ দিল্লি ঢুকতে বাধা দেওয়ায় পঞ্জাব ও হরিয়ানা সীমান্তের শম্ভু ও খানৌরিতেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারী কৃষকরা। গত ১৩ মাসের বেশি সময় ধরে সীমান্তেই ঘাঁটি গেড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন ধর্নারত কৃষক সংগঠনের নেতারা। যদিও কোনও সুরাহা মেলেনি। শম্ভু ও খানৌরি সীমান্তে কৃষকদের অবস্থানের ফলে জাতীয় সড়কে যান চলাচলে সমস্যা দেখা দেয়। বার বার ধর্না-অবস্থান তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের কাছে আর্জি জানানো হয় পঞ্জাব সরকারের তরফে। যদিও তাতে সাড়া মেলেনি।

বুধবার আচমকাই শম্ভু ও খানৌরি সীমান্ত খালি করতে বিশাল পুলিশ বাহিনী পাঠায় পঞ্জাবের আপ সরকার। পুলিশ আন্দোলনকারীদের তুলে দেওয়ার চেষ্টা চালালে দুই তরফের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ।বেধড়ক লাঠিচার্জ করার পাশাপাশি পুলিশকে কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয়। খানৌরি সীমান্ত থেকে দুই শতাধিকের বেশি আন্দোলনকারীকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় আন্দোলনকারী কৃষকদের অস্থায়ী তাঁবু। পঞ্জাব পুলিশের এক শীর্ষ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বার বার সতর্ক করার পরেও আন্দোলনকারী কৃষকরা রাস্তা অবরোধ থেকে পিছু হঠেননি। ফলে জনস্বার্থেই বলপ্রয়োগের রাস্তায় হাঁটতে হয়েছে পুলিশকে। শম্ভু সীমান্ত থেকে কৃষকদের তাঁবু হঠিয়ে দিয়ে যান চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। হরিয়ানা পুলিশকেও ব্যবস্থা নেওয়ার আনুরোধ জানানো হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ