আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতাল থেকে সদ্যোজাতকে চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও শাশুড়ি-বৌমা  

নিজস্ব প্রতিনিধি, রেওয়াড়ি: কথায় বলে, ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা।’ হাসপাতালে ঢুকে চুপিসাড়েই এক সদ্যোজাতকে বগলদাবা করে চম্পট দেওয়ার চেষ্টা চালিয়েছিল শাশুড়ি-বৌমা। কিন্তু শেষ রক্ষা হল না। অপহৃত সদ্যোজাতের দিদিমার ত‍ৎপরতায় হাতেনাতে পাকড়াও হল শাশুড়ি-বৌমা জুটি। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়াড়ির সরকারি হাসপাতালে। রাজস্থানের বাসিন্দা চোর শাশুড়ি-বৌমার ঠাঁই হয়েছে শ্রীঘরে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার রেওয়াড়ির সরকারি হাসপাতালের স্পেশাল নিউ বর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) থেকে এক সদ্যোজাত শিশুকে চুরি করে চুপিসাড়ে কেটে পড়ার মতলবে ছিলেন ধৃত শাশুড়ি-বৌমা। দুজনের মতিগতি দেখে সন্দেহ হয় ইউনিটের বাইরে বসে থাকা এক ভদ্রমহিলার। তিনি সঙ্গে সঙ্গেই দুজনের কাছে জানতে চান-কাকে নিয়ে যাচ্ছেন তারা? সপ্রতিভভাবেই চোর জুটি জবাব দেন-তাদের পরিবারের সদ্যোজাতকে নিয়ে যাচ্ছেন। কিন্তু ওই জবাবে সন্তুষ্ট হননি ভদ্রমহিলা। শাশুড়ি-বৌমার কাছে থাকা সদ্যোজাতের মুখ দেখতে চান তিনি। প্রথমে তাতে রাজি হননি চোর জুটি। তখন বুদ্ধি খাটিয়ে চি‍ৎকার করেন ভদ্রমহিলা। ওই চি‍ৎকার শুনে আশেপাশে থাকা অন্যান্য রোগীর পরিজন ও হাসপাতালের কর্মীরা ছুটে আসেন।

শাশুড়ি-বৌমার কাছে থাকা সদ্যোজাতের মুখের উপর থেকে কাপড় সরাতেই চি‍ৎকার করা ভদ্রমহিলা দেখতে পান, তার নাতিকেই অপহরণ করা হচ্ছিল। তিনি দাবি করেন, ‘তার নাতিকে চুরি করে পালাচ্ছেন দু’জনে।’ এর পরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর পাঠানো হয়। পুলিশ শিশু অপহরণের মামলায় শাশুড়ি বৌমাকে গ্রেফতার করে। জেরার মুখে দুজনেই জানায়, বিভিন্ন হাসপাতাল থেকে শিশু চুরি করে মোটা টাকায় বিক্রি করে দেওয়ার সঙ্গে জড়িত।

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ