ডিগবাজি বিজেপি মন্ত্রীর, রামমোহনকে ‘ব্রিটিশের দালাল’ মন্তব্যে চাইলেন ক্ষমা

Share:

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে আক্রমণের পরেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। এরপরেই দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। ক্ষমা চেয়ে তিনি বলেছেন, ভুল করে রাজা রামমোহনকে নিয়ে মন্তব্য করে ফেলেছেন। সমাজ সংস্কারক হিসেবে  তিনি রামমোহন রায়কে শ্রদ্ধা করেন।

শনিবার এক অনুষ্ঠানে  রামমোহন রায়কে নিয়ে মন্তব্য করেছিলেন। তাঁর মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় গোটা দেশে। বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশে রাজা রামমোহন রায়ের পরিচিতি কম নয়। তারপরেও তাঁকে নিয়ে করা মন্তব্যে কড়া নিন্দা করেছে কংগ্রেস এবং রাজ্যের শাসক দল। এরপরেই রবিবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, বিরসা মুন্ডার কথা বলতে গিয়ে মুখ ফসকে ভুল করে রাজা রামমোহন রায়কে নিয়ে মন্তব্য করেছেন। এমন মন্তব্য করার জন্য তিনি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। তিনি রাজা রামমোহন রায়কে ‘বিখ্যাত’ সমাজ সংস্কারক মনে করেন।

বাঙালির গর্ব রাজা রাজমোহন রায়কে ইংরেজদের দালাল বলে দাগিয়ে দেওয়ার পরে বিতর্ক দানা বেধেছে। মধ্যপ্রদেশে আগর মালওয়াতে বীরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে হাজির হয়েছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। সেখানে বীরসা মুন্ডার কথা সবলতে গিয়েই তুলে আনেন রাজা রামমোহনের কথা। তখনই বলেন, বাংলা ও তার সংলগ্ন এলাকায় ইংরেজি শিক্ষার মাধ্যমে মানুষের বিশ্বাস পরিবর্তন করতে একটি চক্র ছিল। বেশ কয়েকজন ভারতীয় ভুয়ো সমাজ সংস্কারকের আড়ালে ব্রিটিশদের দালাল হয়ে কাজ করেছেন। কেউ সেই চক্রকে বন্ধ করার সাহাস দেখান, সেটা বীরসা মুণ্ডা। আদিবাসী সম্প্রদায়কে বাঁচিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, ইংরেজদের জমানায় মিশনারি স্কুলের মাধ্যমে ধর্মান্তরণের চক্র চালানো হতো। সমাজ সংস্কারের নামে তাঁরা ধর্মান্তরণের কাজে যুক্ত ছিলেন।

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর