চিতা খুঁজতে গিয়ে গ্রামবাসীদের গণধোলাইয়ের মুখে বনকর্মীরা

ডাকাত সন্দেহে বন দফতরের কর্মীদের মারধর করেন স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিতা খুঁজতে গিয়ে বিপত্তি। কুনো ন্যাশনাল পার্ক (Kuno National Park) থেকে পালিয়ে যাওয়া একটি চিতাকে খুঁজতে বেরিয়ে গ্রামবাসীদের হাতে গণধোলাই খেলেন মধ্যপ্রদেশের বনকর্মীরা। ডাকাত সন্দেহে বন দফতরের কর্মীদের মারধর করেন স্থানীয়রা। শুক্রবার ভোরে বুরাখেদা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে মধ্যপ্রদেশের বন দফতরের তরফে জানানো হয়েছে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বর মাসে নামিবিয়া থেকে চিতাটিকে আনা হয়েছিল। আশা নামের প্রাণিটিকে কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছিল। কিন্তু কিছুদিন আগে সেটি পার্ক থেকে পালিয়ে যায়। শুক্রবার ভোর ৪টে নাগাদ তার খোঁজে বের হন বন কর্মীরা। ভোরের অন্ধকারে অচেনা লোকজনকে দেখে ডাকাত সন্দেহে পাকড়াও করে বন কর্মীদের বেধড়ক মারধর শুরু করে গ্রামবাসীরা। আঘাতের জেরে বেশ কয়েকজন কর্মী আহত হন। ঘটনার বিষয়ে কুনো ন্যাশনাল পার্কের বিভাগীয় বন কর্মকর্তা পিকে ভার্মা বলেন, ‘গ্রামবাসীরা প্রথমে শূন্যে গুলি চালায় এবং তারপরে বন কর্মীদের দলটিকে আক্রমণ করে। তিনজন কর্মী আহত হন। স্থানীয়রা ভেবেছিল যে বন দফতরের ওই দলটি গরু চুরি করার জন্য এসেছে।’

অন্যদিকে এই ঘটনায় গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মধ্যপ্রদেশের পোহরি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে ওই বন কর্তা জানান। পোহরি থানার তরফে গোতা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

উল্লেখ্য বৃহস্পতিবার কুনোর জাতীয় উদ্যানে দুই চিতা শাবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনটি চিতা শাবকের মৃত্যু হলো। গত মার্চ মাসেই চারটি চিতা শাবকের জন্ম দিয়েছিল নামবিয়া থেকে আনা স্ত্রী চিতা ‘জ্বালা’। 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট