বাঁকুড়া থেকে এক বাসেই সোজা উত্তরবঙ্গ, দীপাবলীতে দারুণ উপহার SBSTC’র

বাঁকুড়াবাসীদের জন্যে এবার সুখবর। এক বাসেই পৌঁছে যেতে পারবেন সুন্দরী উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি-র এই উদ্যোগে শুরু হল বাঁকুড়া-শিলিগুড়ি সরকারি বাস পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়াবাসীদের জন্যে সুখবর। এবার এক বাসেই পৌঁছে যেতে পারবেন সুন্দরী উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি-র এই উদ্যোগে শুরু হল বাঁকুড়া-শিলিগুড়ি সরকারি বাস পরিষেবা। যার ফলে বাঁকুড়া, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকার মানুষের উত্তরবঙ্গ যাত্রা আরও সুবিধাজনক হল। ঘুরতে বা অন্য কাজের প্রয়োজনে কিংবা পড়াশোনার জন্যে শিলিগুড়ি যেতে হলে এই বাস পরিষেবা কাজে আসবে যাত্রীদের। সুতরাং জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের যোগাযোগ পথ আরও সহজ হয়ে উঠল।
জানা গিয়েছে, বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বাসটি একাধিক জায়গায় স্টপেজ দেবে। বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর সিটি সেন্টার, মুচিপাড়া, ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মোরগ্রাম, ওমরপুর, ধুলিয়ান, ফারাক্কা, মালদহ, গাজোল, ইটাহার, রায়গঞ্জ, ডালখোলা, কিশনগঞ্জ, ইসলামপুর ও বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছবে বাসটি। সুতরাং ট্রেনে যে সুযোগটি পাওয়া যায় না, সেটি এখন এসবিএসটিসি-র বাসেই উপলব্ধ। এই রুটের বিভিন্ন এলাকার যাত্রীরা নিজেদের সুবিধামতো বাসে ওঠা-নামার সুযোগ পাবেন।
সময়সূচী অনুসারে, প্রতিদিন বিকেল ৩টের সময় বাঁকুড়া ডিপো থেকে ছাড়বে বাসটি। অন্যদিকে, দুর্গাপুর সিটি সেন্টার থেকে বাস ছাড়ার সময় বিকেল ৫টা ১৫ মিনিটে। আর ফিরতি পথে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে প্রতিদিন বিকেল ৪টে নাগাদ বাসটি বাঁকুড়ার উদ্দেশে বাস রওনা দেবে। তবে অবশ্যই বাসে ওঠার আগে যাত্রা সম্পর্কিত সমস্ত তথ্য ডিপো থেকে জেনে নিতে হবে। যাতে মাঝ পথে কাউকে কোনও অসুবিধায় না পড়তে হয়। তবে এক্ষেত্রে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা মিলবে। 

‘এমন অপরাধীদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী তাপস রায়ের

ছাদে পড়ে সদ্যোজাত হনুমান শাবক, নিতে এল না মা! দুধ খাইয়ে বনদফতরের হাতে তুলে দিল স্থানীয়রা

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন

বুড়ো বয়সে ভেল্কি রজনীকান্তের, মুক্তির ১২ দিনের মাথায় ৭৩০ কোটি আয় করল ‘JAILER 2’

‘RG KAR-কাণ্ডে অপরাধীদেরও এনকাউন্টার চাই’, গাইঘাটার প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়া রত্নার

‘অদ্ভুত স্বাদ, না খেলে বোঝা অসম্ভব’, ডাবের জল দিয়ে চা বানিয়ে তাক লাগালেন কাটোয়ার সুকান্ত

মুখে গোলাপ, হাতে বন্দুক, মঙ্গল সকালেই নতুন লুকে ধরা দিলেন শাহরুখ

অল্প উপকরণেই জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন চিংড়ি বাটি চচ্চড়ি

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

বন্ধুর সাফল্যে গর্বিত বিরাট, কী লিখলেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে?

ইজরায়েলে ১০ দিন ধরে নিখোঁজ কর্ণাটকের যুবক, সাহায্য চেয়ে দূতাবাসে দ্বারস্থ পরিবার

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে মঙ্গল সন্ধ্যা থেকেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস