মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত অখিলেশ যাদবের ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি:  সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পরিবারে দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন  মুলায়ম সিং যাদবের ছোট ছেলে এবং অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক যাদব।  বুধবার লখনউতে  তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ছিলেন বিজেপি নেত্রী অপর্ণা যাদবের স্বামী। 

সূত্রের খবর, বুধবার সকাল ৬টার দিকে চিকিৎসার জন্য প্রতীককে লখনউয়ের সিভিল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন বলেও পরিবার সূত্রে জানা গিয়েছে।  কয়েক সপ্তাহ আগে তাঁকে লখনউয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে অখিলেশ যাদবও তাঁকে দেখতে গিয়েছিলেন। তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।  প্রতীক যাদবের আকস্মিক এই মৃত্যুর খবরে যাদব পরিবার ও সমাজবাদী পার্টির সমর্থকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: বংশগত কোলেস্টেরলই নীরব ঘাতক, সতর্ক করছেন চিকিৎসকরা

দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও প্রতীক যাদব সক্রিয় রাজনীতি থেকে   দূরেই ছিলেন। তিনি  ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং রিয়েল এস্টেট ও ফিটনেস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লখনউতে ‘দ্য ফিটনেস প্ল্যানেট’ নামে একটি জিমও চালাতেন।  বিশেষ মনোযোগ ছিল শরীরচর্চার দিকে পাশাপাশি প্রতীক ‘জীব আশ্রয়’ নামক একটি সংস্থার মাধ্যমে পশুদের কল্যাণে নানা কাজও করতেন। এই সংস্থা   পথকুকুরদের উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও পরিচর্যার দেওয়ার মতো কাজ করত। এটাও শোনা যাচ্ছিল প্রতীকের সঙ্গে তাঁর স্ত্রী অর্থাৎ বিজেপি নেত্রী অপর্ণার  দাম্পত্য বিবাদ চলছিল। যদিও অপর্ণা তাঁর শ্বশুরবাড়িতেই থাকছিল।  

 

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের