মুম্বইয়ে নিরাপত্তারক্ষীদের উপর হামলায় ‘জঙ্গি যোগ’, তদন্তে মহারাষ্ট্র ATS ও এনআইএ

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের মুম্বই সংলগ্ন মিরা রোডে দুই নিরাপত্তারক্ষীর উপর ছুরি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি অনলাইন কনটেন্ট, বইপত্র ও উগ্র মতাদর্শমূলক প্রচারের প্রভাবে নিজেই উগ্রপন্থায় জড়িয়ে পড়েছিল বলে দাবি করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। মঙ্গলবার তিনি জানান, ঘটনাটির তদন্তে ইতিমধ্যেই নেমেছে মহারাষ্ট্র ATS এবং কেন্দ্রীয় সংস্থা NIA।

মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি ‘সেলফ-র‌্যাডিক্যালাইজেশন’-এর ঘটনা। অর্থাৎ বই, সাহিত্য এবং ইন্টারনেটের মাধ্যমে অভিযুক্ত নিজেকে উগ্র মতাদর্শে প্রভাবিত করেছিল। তিনি আরও দাবি করেন, হামলার পিছনে জিহাদি মানসিকতা কাজ করেছে এবং অন্য ধর্মের মানুষদের নিশানা করেই এই হামলা চালানো হয়।ফড়নবীস জানান, শুধু অভিযুক্তই নয়, তার পিছনে আর কেউ রয়েছে কি না, অন্য কারও সঙ্গে কোনও যোগাযোগ ছিল কি না, একইভাবে আরও কেউ প্রভাবিত হয়েছে কি না—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ATS-এর পাশাপাশি NIA-ও যুক্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে মিরা রোড পূর্বের একটি নির্মীয়মাণ বহুতলের সামনে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্তের নাম জায়েব জুবায়ের আনসারি (৩১)। অভিযোগ, সে সেখানে কর্মরত দুই নিরাপত্তারক্ষী রাজকুমার মিশ্র এবং সুব্রত সেন-এর নাম জিজ্ঞাসা করে। এরপর তাদের ধর্ম সম্পর্কে জানতে চায় এবং কালিমা পাঠ করতে পারে কি না, সেটাও জানতে চায়। দুই রক্ষী তা না পারায় আচমকাই ছুরি নিয়ে হামলা চালায় অভিযুক্ত। এতে রাজকুমার মিশ্র গুরুতর জখম হন। তাঁর শরীরের অভ্যন্তরীণ অঙ্গেও আঘাত লাগে বলে জানা গিয়েছে। অন্যদিকে সুব্রত সেন সামান্য আহত অবস্থায় কোনওরকমে নিরাপত্তা কক্ষে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। ঘটনার পরপরই পুলিশ CCTV ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। মাত্র ৯০ মিনিটের মধ্যেই নয়া নগরে ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: লখনউয়ে ৮৫ বছরের বৃদ্ধকে ২৭ দিন ‘ডিজিটাল গ্রেপ্তার’ করে ৮৪ লক্ষ টাকা প্রতারণা

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের মোবাইল ফোনে ISIS-ঘনিষ্ঠ প্রচারমূলক ভিডিও, নথি এবং অনলাইন কনটেন্টের সন্ধান মিলেছে। এখন তার ডিজিটাল ট্রেল খতিয়ে দেখা হচ্ছে। সে কোনও সংগঠিত জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল, নাকি ‘লোন উলফ’ হিসেবে একাই এই হামলা চালিয়েছে, তা জানার চেষ্টা চলছে। সূত্রের খবর, আনসারি ২০১৯ সাল পর্যন্ত আমেরিকাতে পড়াশোনা করেছিল। পরে ভারতে ফিরে এসে মিরা রোডে একাই থাকত। প্রথমে কুরলায় থাকলেও পরে নয়া নগরে ভাড়া বাড়িতে ওঠে। জানা গিয়েছে, সে একটি কোচিং সেন্টারে কেমিস্ট্রি ও গণিত পড়াত। তবে ঘটনার তিন থেকে চার মাস আগে সেই কাজ ছেড়ে দেয়। বাড়িওয়ালা তাকে আগামী ৫ই মে-র মধ্যে বাড়ি খালি করতে বলেছিলেন। ঘটনার তদন্ত চলাকালীন কোনও গুজব বা যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে পুলিশ। বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। 

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের